রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনে ভোট ডাকাতি করতে দেওয় হবে না: শিবির সভাপতি সাদ্দাম প্রশাসনের উর্ধ্বতন মহলে কারও কারও প্রতি দূর্বলতা দেখা গেছে : মির্জা আব্বাস  আলমডাঙ্গা জনসভায় শরিফুজ্জামান শরীফ-জনগণের প্রত্যাশা পূরণে বিএনপি সবসময় প্রতিশ্রুতিবদ্ধ সোচ্চারের জরিপ: উচ্চশিক্ষিতদের ৪০% জামায়াত, ৩০% বিএনপিকে ভোট দিতে চান পটুয়াখালীতে কোস্ট গার্ড–মৎস্য–বন বিভাগের যৌথ অভিযানে বিপুল পরিমাণ শাপলাপাতা মাছ ও জাটকা জব্দ চুয়াডাঙ্গায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মাস্টার ট্রেইনারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আলমডাঙ্গা কলেজিয়েট স্কুলের বার্ষিক সংস্কৃতিক ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা  ৫৪ বছরে দুর্নীতির ফলেই দেশ পাঁচবার ‘চোরের স্বীকৃতি’ পেয়েছে: চরমোনাই পীর পটুয়াখালীতে মাদ্রাসার সুপার ও সভাপতির বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ সময়ের শিক্ষাই

মাদকমুক্ত ভবিষ্যৎ গড়াই আমাদের লক্ষ্য-অধ্যক্ষ নজরুল ইসলাম লেবু

হামিদুল হক মন্ডল গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা-৩ পলাশবাড়ী-সাদুল্লাপুর আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু বলেছেন, ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা ও একটি মাদকমুক্ত ভবিষ্যৎ গঠনই তার রাজনীতির মূল লক্ষ্য। শুক্রবার সন্ধ্যায় সাদুল্লাপুর উপজেলার ইদুলপুর ইউনিয়নের মহিপুর বাজার মাদ্রাসা মাঠ এবং পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের বাসুদেবপুর হাইস্কুল মাঠে অনুষ্ঠিত পৃথক দুটি নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অধ্যক্ষ নজরুল ইসলাম লেবু বলেন,তিনি ১৯৯১ সাল থেকে ধারাবাহিকভাবে রাজনীতির সঙ্গে যুক্ত। এই দীর্ঘ সময়ে তিনি একাধিকবার নির্যাতন ও নিপীড়নের শিকার হলেও আদর্শচ্যুত হননি। কারাবরণ ও দমন-পীড়নের মধ্য দিয়েও মানুষের অধিকার আদায়ের সংগ্রাম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,নির্বাচিত হলে এলাকাকে মাদকমুক্ত করতে কঠোর ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। মাদকের আগ্রাসনে ধ্বংস হয়ে যাওয়া যুবসমাজকে রক্ষায় সামাজিক আন্দোলন ও প্রশাসনিক ব্যবস্থার সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন তিনি। বেকারত্ব দূরীকরণ তার অন্যতম অগ্রাধিকার। যুবক ও বেকারদের কর্মসংস্থানে ক্ষুদ্র শিল্প,কারিগরি প্রশিক্ষণ ও আত্মকর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি বিধবা ও নির্যাতিত নারীদের জন্য বিশেষ কর্মসংস্থানের ব্যবস্থার প্রতিশ্রুতিও দেন তিনি। অবকাঠামো উন্নয়ন প্রসঙ্গে অধ্যক্ষ নজরুল ইসলাম লেবু বলেন,গ্রাম থেকে শহর পর্যন্ত টেকসই রাস্তাঘাট উন্নয়ন,যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন এবং নাগরিক সুবিধা সম্প্রসারণ করা হবে। শিক্ষা ও স্বাস্থ্যখাতে জনবান্ধব পরিকল্পনার কথা তুলে ধরে তিনি পাঁচ বছরের নিচে শিশু এবং ৬০ বছরের ঊর্ধ্বে সকল নারী-পুরুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা চালুর অঙ্গীকার করেন। স্থানীয় জনসাধারণের মতে,অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু ক্ষমতার রাজনীতি নয় মানুষের পাশে থাকার রাজনীতিতে বিশ্বাসী। নির্যাতিত ও বঞ্চিত মানুষের পক্ষে দীর্ঘদিন মাঠে থাকার কারণে তিনি পলাশবাড়ী-সাদুল্লাপুর আসনে ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গঠনে একজন যোগ্য প্রতিনিধি হতে পারেন বলে মনে করছেন অনেক ভোটার। নির্বাচনী জনসভায় পৃথকভাবে সভাপতিত্ব করেন ইদুলপুর ইউনিয়ন জামায়াতের আমীর অধ্যাপক শফিউল আলম এবং বরিশাল ইউনিয়ন জামায়াতের আমীর শামীম প্রধান। সভায় উপজেলা ও স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 



লাইক করুন