রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনে ভোট ডাকাতি করতে দেওয় হবে না: শিবির সভাপতি সাদ্দাম প্রশাসনের উর্ধ্বতন মহলে কারও কারও প্রতি দূর্বলতা দেখা গেছে : মির্জা আব্বাস  আলমডাঙ্গা জনসভায় শরিফুজ্জামান শরীফ-জনগণের প্রত্যাশা পূরণে বিএনপি সবসময় প্রতিশ্রুতিবদ্ধ সোচ্চারের জরিপ: উচ্চশিক্ষিতদের ৪০% জামায়াত, ৩০% বিএনপিকে ভোট দিতে চান পটুয়াখালীতে কোস্ট গার্ড–মৎস্য–বন বিভাগের যৌথ অভিযানে বিপুল পরিমাণ শাপলাপাতা মাছ ও জাটকা জব্দ চুয়াডাঙ্গায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মাস্টার ট্রেইনারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আলমডাঙ্গা কলেজিয়েট স্কুলের বার্ষিক সংস্কৃতিক ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা  ৫৪ বছরে দুর্নীতির ফলেই দেশ পাঁচবার ‘চোরের স্বীকৃতি’ পেয়েছে: চরমোনাই পীর পটুয়াখালীতে মাদ্রাসার সুপার ও সভাপতির বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ সময়ের শিক্ষাই

যুক্তরাষ্ট্রের সব ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি ইরানের

নিজস্ব প্রতিবেদক: ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক কমিশনের দুই সদস্য জোর দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রের যেকোনো ভুল হিসাবের জবাবে ইরানের সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে। তারা সামান্য কৌশলগত ভুল করলে ওয়াশিংটনের সব স্থির ও ভ্রাম্যমাণ ঘাঁটিকে লক্ষ্যবস্তু বানানো হবে।

ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক কমিশনের সদস্য আলাউদ্দিন বোরুজেরদি বার্তা সংস্থা ইরনার সঙ্গে এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য কৌশলগত ভুল প্রসঙ্গে বলেন, যুক্তরাষ্ট্র ভালোভাবেই জানে যদি তারা ভুল হিসাব করে, তাহলে এবার ইরানের আচরণ ১২ দিনের যুদ্ধের মতো হবে না বরং যুক্তরাষ্ট্রের সব স্থায়ী ও ভ্রাম্যমাণ ঘাঁটি ইরানের সশস্ত্র বাহিনীর লক্ষ্যবস্তুর অন্তর্ভুক্ত হবে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র আক্রমণ চালালে ইসরায়েলও ইরানের লক্ষ্যবস্তু হবে। ১২ দিনের যুদ্ধের তুলনায় বর্তমানে ইরানের প্রতিরক্ষা ও সামরিক সক্ষমতা অনেক বেশি, এমিধ্যে এই সক্ষমতা বৃদ্ধি পেয়েছে, দুর্বলতাগুলো সংশোধন করা হয়েছে এবং আক্রমণ ও প্রতিরক্ষামূলক শক্তি উভয়ই বেড়েছে, বলেন বোরুজেরদি।

তিনি জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র ভালোভাবেই জানে যে, ইরান হরমুজ প্রণালী বন্ধ দিতে পারে এবং বৈশ্বিক অর্থনীতি হরমুজ প্রণালী ও পারস্য উপসাগরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তবে মনে হয় তারা এমন ভুল করবে না যাতে পুরো অঞ্চলে আগুন জ্বলে ওঠে, কারণ তা হলে এই আগুন পুরো অঞ্চলকে গ্রাস করবে।

এ ছাড়া এ প্রসঙ্গে ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি কমিশনের মুখপাত্র ইব্রাহিম রেজায়ি ইরনার সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন, যুক্তরাষ্ট্রের সামান্যতম ভুলের সর্বোচ্চ পর্যায়ে জবাব দেওয়া হবে। এ বিষয়ে ইরানের সশস্ত্র বাহিনী ও জনগণের মধ্যে কোনো দ্বিধা বা আপসকামী মনোভাব নেই।

তিনি জোর দিয়ে বলেন, ইরান যুদ্ধকামী নয়; তবে শত্রুর যেকোনো শত্রুতামূলক পদক্ষেপের ক্ষেত্রে আমরা জাতীয় স্বার্থ, জনগণ ও দেশের ভূখণ্ড দৃঢ়ভাবে রক্ষা করব এবং শত্রুর কাজের উপযুক্ত জবাব দেব।



লাইক করুন