রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম :
পটুয়াখালীতে বিএনপি-জামায়াতের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, আহত ৪০ পটুয়াখালীর বাউফলে চন্দ্রদ্বীপে বিএনপি ও জামাতের মিছিলের মুখোমুখি সংঘর্ষে আহত ২০ জন। নাসীরুদ্দীন পাটওয়ারীকে দিয়ে আল্লাহ আমার ধৈর্য্যের পরীক্ষা নিচ্ছেন : মির্জা আব্বাস  ত্রয়োদশ নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটকে সমর্থনের ঘোষণা শেরেবাংলার কেএসপি’র বাংলাদেশের সাংস্কৃতিক দূত হোমায়েরা বশির ও রাজা বশির পাকিস্তান আইডলে অতিথি বিচারক জামায়াতে ইসলামী জোটকে কৃষক শ্রমিক পার্টি (কেএসপি)’র সমর্থন ঝিনাইদহের কালীগঞ্জে জাতীয় পার্টি থেকে ১৫ নেতাকর্মীর বিএনপিতে যোগদান নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন গাইবান্ধা ৩ আসনে বিএনপি’র প্রার্থী অধ্যাপক ডাঃ সাদিক চুয়াডাঙ্গায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত    দাঁড়িপাল্লার পক্ষে প্রচারণায় জামায়াতের ওলামা পরিষদের গুরুদাসপুর শাখা 

চুয়াডাঙ্গায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত   

সুমন হুসাইন, স্টাফ রিপোর্টারঃ চুয়াডাঙ্গা জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত ও কার্যকর করতে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা আইন-শৃঙ্খলা কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার ( ৮ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির পাশাপাশি আদালত সহায়তা, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ, মানব পাচার প্রতিরোধ, চোরাচালান নিরোধ সমন্বয় কমিটি, অনিষ্পন্ন চোরাচালান মামলাসমূহ বিষয়ে মনিটরিং সেল, জেলা সড়ক নিরাপত্তা কমিটি এবং সড়ক দুর্ঘটনায় হতাহতদের নির্ভুল ও সমন্বিত পরিসংখ্যান প্রণয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় জানানো হয়, জানুয়ারি মাসে ৯৮ টি অভিযানে ২২৭ টি মামলা হয়েছে। মাদক মামলায় ১৫ টি অভিযানে ৩৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বলেন, জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জিরো টলারেন্স নীতিতে কাজ করতে হবে। জেলার মাদকদ্রব্য ও যানজট নিরসনে আইনশৃঙ্খলা বাহিনীকে আরো তৎপর হতে হবে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি বিভাগকে সমন্বিতভাবে দায়িত্ব পালন করার আহ্বান জানান তিনি।

পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, চুয়াডাঙ্গা ইতোমধ্যেই মাদকের আনাগোনা ব্যাপক হারে বেড়েছে। কিছুদিন আগেও আমরা এস্কাফ নামক মাদকের একটি বড় চালান জব্দ করেছি। মাদকের বিরুদ্ধে আমরা সর্বদা সোচ্চার রয়েছি। তবে মাদককে রুখতে সবাইকে এগিয়ে আসতে হবে।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক, বিএনপি নেতা এম জেনারেল ইসলাম, পিপি অ্যাডভোকেট মারুফ সরোয়ার বাবু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক আসলাম হোসেন অর্ক, জুলাই যোদ্ধা খুশবু প্রমুখ। সভায় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক বিএম তারিক উজ জামান, অতিরিক্ত জেলা প্রশাসক ডিডি এলজি শারমিন আক্তার, সিভিল সার্জন হাদী জিয়াউদ্দিন আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার, দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা ওবায়দুর রহমান সাহেল, জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মাসুদুর রহমান সরকার, জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধিবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা



লাইক করুন