রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
পটুয়াখালীতে বিএনপি-জামায়াতের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, আহত ৪০ পটুয়াখালীর বাউফলে চন্দ্রদ্বীপে বিএনপি ও জামাতের মিছিলের মুখোমুখি সংঘর্ষে আহত ২০ জন। নাসীরুদ্দীন পাটওয়ারীকে দিয়ে আল্লাহ আমার ধৈর্য্যের পরীক্ষা নিচ্ছেন : মির্জা আব্বাস  ত্রয়োদশ নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটকে সমর্থনের ঘোষণা শেরেবাংলার কেএসপি’র বাংলাদেশের সাংস্কৃতিক দূত হোমায়েরা বশির ও রাজা বশির পাকিস্তান আইডলে অতিথি বিচারক জামায়াতে ইসলামী জোটকে কৃষক শ্রমিক পার্টি (কেএসপি)’র সমর্থন ঝিনাইদহের কালীগঞ্জে জাতীয় পার্টি থেকে ১৫ নেতাকর্মীর বিএনপিতে যোগদান নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন গাইবান্ধা ৩ আসনে বিএনপি’র প্রার্থী অধ্যাপক ডাঃ সাদিক চুয়াডাঙ্গায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত    দাঁড়িপাল্লার পক্ষে প্রচারণায় জামায়াতের ওলামা পরিষদের গুরুদাসপুর শাখা 

ঝিনাইদহের কালীগঞ্জে জাতীয় পার্টি থেকে ১৫ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

জুবাইদা তাসমিম সেতু: ঝিনাইদহের কালীগঞ্জে জাতীয় পার্টির ১৫ নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। শনিবার বিকালে দলীয় কার্যালয়ে ঝিনাইদহ-৪ আসনের ধানের শীষের প্রার্থী রাশেদ খাঁনের হাতে ফুল দিয়ে তারা যোগদান করেন। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ন সম্পাদক হারুনর রশিদ মোল্লা ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তরিবুর রহমান মিনি।

যোগ দেওয়া উপজেলা জাতীয় পার্টির পৌর সভাপতি এনামুল হক সিদ্দিক ও উপজেলা সিনিয়র সহ-সভাপতি আমিরুল ইসলাম আমির সহ ১৫ জন। এর আগে এসব নেতাকর্মীরা দল থেকে অব্যাহতি নেন।

উপজেলা জাতীয় পার্টির পৌর সভাপতি এনামুল হক সিদ্দিক জানান, দলীয় কার্যক্রম না থাকায় গত ৫ ফেব্রুয়ারি আমরা আনুষ্ঠানিকভাবে দল থেকে অব্যহতি নিয়েছিলাম। পরে আজ আবার বিএনপিতে যোগদান করেছি। এখন থেকে জাতীয় পার্টির সাথে আমাদের আর কোন সম্পর্ক নেই।

ঝিনাইদহ-৪ আসনের জাতীয় পার্টির প্রার্থী জেলা সাধারন সম্পাদক এমদাদুল ইসলাম বাচ্চু জানান, আমি গণসংযোগে ব্যবস্থা আছি। আমার দলের কোন নেতাকর্মী পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছে এমন সংবাদ আমার জানা নেই। বিষয়টি জেনে পরে আপনাকে জানানো হবে।

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ উপজেলা ও সদরের ৪টি ইউনিয়ন) নির্বাচন করছেন বিএনপি থেকে রাশেদ খাঁন, জামায়াত ইসলামী থেকে মাওলানা আবু তালিব, স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে আব্দুল জলিল, গণফোরামের খনিয়া খানম ও জাতীয় পার্টির এমদাদুল ইসলাম বাচ্চু।



লাইক করুন