রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
পটুয়াখালীতে বিএনপি-জামায়াতের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, আহত ৪০ পটুয়াখালীর বাউফলে চন্দ্রদ্বীপে বিএনপি ও জামাতের মিছিলের মুখোমুখি সংঘর্ষে আহত ২০ জন। নাসীরুদ্দীন পাটওয়ারীকে দিয়ে আল্লাহ আমার ধৈর্য্যের পরীক্ষা নিচ্ছেন : মির্জা আব্বাস  ত্রয়োদশ নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটকে সমর্থনের ঘোষণা শেরেবাংলার কেএসপি’র বাংলাদেশের সাংস্কৃতিক দূত হোমায়েরা বশির ও রাজা বশির পাকিস্তান আইডলে অতিথি বিচারক জামায়াতে ইসলামী জোটকে কৃষক শ্রমিক পার্টি (কেএসপি)’র সমর্থন ঝিনাইদহের কালীগঞ্জে জাতীয় পার্টি থেকে ১৫ নেতাকর্মীর বিএনপিতে যোগদান নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন গাইবান্ধা ৩ আসনে বিএনপি’র প্রার্থী অধ্যাপক ডাঃ সাদিক চুয়াডাঙ্গায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত    দাঁড়িপাল্লার পক্ষে প্রচারণায় জামায়াতের ওলামা পরিষদের গুরুদাসপুর শাখা 

নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন গাইবান্ধা ৩ আসনে বিএনপি’র প্রার্থী অধ্যাপক ডাঃ সাদিক

হামিদুল হক মন্ডল গাইবান্ধা প্রতিনিধি: বাংলাদেশ জাতীয় সংসদের ৩১ গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) সংসদীয় আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অধ্যাপক ডাঃ সৈয়দ মইনুল হাসান সাদিক স্থানীয় পদক্ষেপ গুলো তুলে ধরে তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।

৮ ফেব্রুয়ারী রবিবার বিকালে পৌর শহরের পলাশবাড়ী উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের নিয়ে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে তিনি এ নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত নির্বাচনী ইশতেহার ও ৩১ দফার পাশাপাশি অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক তার নির্বাচনী এলাকার শিক্ষা, স্বাস্থ্য,আইসিটি,কৃষি অবকাঠামো উন্নয়ন,অর্থনীতি, কর্মসংস্থান,সুশাসন,সামাজিক নিরাপত্তা ও মানবিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ইশতেহারে পলাশবাড়ীতে মহাসড়কের পাশে ট্রমা সেন্টার,দুই উপজেলার বিচ্ছিন্ন এলাকার সংযোগ স্থাপন,কিশোরগাড়ীতে আমবাগান, রিশিঘাট,হাজ্বীর ঘাটে ব্রিজ,অত্র এলাকারসহ উপজেলার কাচা রাস্তা গুলোর উন্নয়ন,শিক্ষিত ও অশিক্ষিত যুবক যুবতিদের প্রশিক্ষণ দিয়ে জনশক্তিতে রুপান্তরিত করা। দেশে ও বিদেশে কর্মসংস্থান,নারী পুরুষের সমতায় সামাজিক ভাবে মানবিক মুল্যবোধের উন্নয়ন সাধিতসহ দুটি উপজেলার জনগণের দুর্ভোগ লাঘবে ও উন্নয়নের স্বার্থে ৭৫ দফা কার্যক্রম বাস্তবায়নের কথা উল্লেখ করেন। তিনি বিশ্বাস করেন পলাশবাড়ী ও সাদুল্লাপুরের মানুষ তাকে ভালোবাসে,আগামী দিনে এসব উন্নয়ন কর্মকাণ্ডে সুযোগ সৃষ্টি করতে এলাকার সকল ভোটারের তাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে,এবং পলাশবাড়ী সাদুল্লাপুর আসনটি বিএনপির চেয়ারম্যান তারেক রহমান কে উপহার দিবেন। এসময় উপজেলা বিএনপি সভাপতি আব্দুস সামাদ মন্ডল,সাধারণ সম্পাদক আবু আলা মওদুদ,পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ,সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান রিপন, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকত,পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামিম রেজাসহ জেলা ও উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। এদিকে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডাঃ সৈয়দ মঈনুল হাসান সাদিক এর নির্বাচনী ইশতেহার ঘোষণা পর বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এই ইশতেহারকে জনবান্ধব ও জনকল্যাণ নির্বাচনী ইশতেহার মুলক বলে সাধুবাদ জানান।



লাইক করুন