মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
বিদায়ী বৈঠকে সচিবদের ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা জামায়াত ক্ষমতায় এলে নিরাপদে থাকবেন নারীরা, তরুণরা হবে বাংলাদেশের ক্যাপ্টেন: ডা. শফিকুর রহমান ৫০ টাকা করে মিছিলে জনবল সরবরাহ দেন বিএনপির ওয়ার্ড পর্যায়ের নেতা খালিদুজ্জামানের ইশতেহার: অ্যাপসে মিলবে অ্যাম্বুলেন্স-রক্ত, নারীরা পাবেন বিশেষ সুবিধা ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধ: ইসির সিদ্ধান্তে প্রশ্ন তুলে জামায়াত আমিরের কড়া হুঁশিয়ারি পটুয়াখালী কালেক্টরেট স্কুলের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে অভিভাবকদের সংবাদ সম্মেলন নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের ফরিদপুর-১ আসনে ধানের শীষের বিজয়যাত্রা দোলনের সমর্থনে আরও শক্ত খন্দকার নাসিরুল ইসলাম ত্যাগী নেতৃত্ব ও জনআস্থায় একক অবস্থানে বিএনপি সেনাবাহিনীর নাম ভাঙিয়ে চাঁদা দাবি, যুবদল নেতাসহ ৩ জন কারাগারে

দর্শনা থানার উদ্যোগে চুয়াডাঙ্গা-২ আসনের দাঁড়িপাল্লার গণমিছিল 

মুস্তাফিজুর রহমান, বিশেষ প্রতিনিধিঃ চুয়াডাঙ্গা-২ আসনে দর্শনা থানা কর্তৃক আয়োজিত ঐতিহাসিক দাঁড়িপাল্লার মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ ৮ই জানুয়ারি ২০২৫ ইং রবিবার দর্শনা বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে পুরাতন বাজার প্রদক্ষিণ করে মুক্ত মঞ্চে গিয়ে এই গণমিছিল শেষ হয়।

মিছিল শেষে মুক্ত মঞ্চে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা আমির ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য পদ প্রার্থী অ্যাডভোকেট রুহুল আমিন। তিনি তাঁর বক্তব্যে দেশ ও জাতির কল্যাণে ইসলামী আদর্শভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠার আহ্বান জানান।

এতে দর্শনা থানাধীন সকল ইউনিয়ন ও পৌর এলাকার বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। বিশাল এই মিছিলে মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি পুরো দর্শনা এলাকাকে উৎসবমুখর করে তোলে এবং এলাকায় এক অভূতপূর্ব গণজোয়ার সৃষ্টি হয়।

নেতা-কর্মীরা জানান, শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধ এই কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে।



লাইক করুন