মোঃ আব্দুল মালেক,
ভালো হতে পয়সা লাগেনা,
লাগে শুধু মন,
নৌকা বাইতে গুণ লাগে,
পান্তা খাইতে নুন।
জল ছাড়া বাঁচেনা মাছ,
সার ছাড়া চাষ,
কীটপতঙ্গে খাইলে ফসল,
দুঃখ বারো মাস।
অনেক সন্ন্যাসীতে গাঁজন নষ্ট,
অতি লোভে তাঁতী,
অতি আদরে সন্তান নষ্ট,
আদরে আদরে হয় পাঁজী।
ভালোবাসা ভালো বটে,
বেশি ভালো নয়,
বেশি বাসলে ভালো,
চিরদিন নাহি রয়।
মনের মত মন না হলে,
হয়না ভালোবাসা,
ভূল হলে পূরণ ভাগ,
পূরবেনা তার আশা।