মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বিদায়ী বৈঠকে সচিবদের ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা জামায়াত ক্ষমতায় এলে নিরাপদে থাকবেন নারীরা, তরুণরা হবে বাংলাদেশের ক্যাপ্টেন: ডা. শফিকুর রহমান ৫০ টাকা করে মিছিলে জনবল সরবরাহ দেন বিএনপির ওয়ার্ড পর্যায়ের নেতা খালিদুজ্জামানের ইশতেহার: অ্যাপসে মিলবে অ্যাম্বুলেন্স-রক্ত, নারীরা পাবেন বিশেষ সুবিধা ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধ: ইসির সিদ্ধান্তে প্রশ্ন তুলে জামায়াত আমিরের কড়া হুঁশিয়ারি পটুয়াখালী কালেক্টরেট স্কুলের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে অভিভাবকদের সংবাদ সম্মেলন নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের ফরিদপুর-১ আসনে ধানের শীষের বিজয়যাত্রা দোলনের সমর্থনে আরও শক্ত খন্দকার নাসিরুল ইসলাম ত্যাগী নেতৃত্ব ও জনআস্থায় একক অবস্থানে বিএনপি সেনাবাহিনীর নাম ভাঙিয়ে চাঁদা দাবি, যুবদল নেতাসহ ৩ জন কারাগারে

মেহেরপুরে আর কখনও প্রতিশোধ-প্রতিহিংসার রাজনীতি হবে না : মাসুদ অরুন 

মোঃ কামাল হোসেন খাঁন মেহেরপুর জেলা প্রতিনিধি: মেহেরপুরে আর কখনও প্রতিশোধ ও প্রতিহিংসার রাজনীতি হবে না বলে অঙ্গীকার করেছেন মেহেরপুর-১ (সদর-মুজিবনগর) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাসুদ অরুন। তিনি বলেন, কোনো মানুষ তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হবে না। অতীতের ভুলত্রুটির জন্য তিনি মেহেরপুরবাসীর কাছে ক্ষমাও প্রার্থনা করেন।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে মেহেরপুর জেলা বিএনপির আয়োজনে মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মাসুদ অরুন বলেন, “আমি বিশ্বাস করি, মেহেরপুরের বর্তমান প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং দেশপ্রেমিক সেনাবাহিনী দীর্ঘ সময় ধরে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমরা চাই না জনগণের প্রত্যাশা ধ্বংস হোক।”

তিনি আরও বলেন, “৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর জনগণের মধ্যে যে প্রত্যাশা তৈরি হয়েছে, তার সঙ্গে কোনো ধরনের প্রতারণা বরদাশত করা হবে না। নির্বাচন নিয়ে যদি কোনো ষড়যন্ত্র হয়, তবে আমরা ভোটকেন্দ্র ছেড়ে যাব না।”

ভোটাধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, পরিবার, পাড়া-মহল্লা, গ্রাম ও ইউনিয়নভিত্তিক সবাই মিলে দুর্গ গড়ে তুলতে হবে, যেন কোনো ষড়যন্ত্র আমাদের ভোটের অধিকার ধ্বংস করতে না পারে।

জনসভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান। পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির প্রার্থীর চিফ এজেন্ট অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন, জেলা বিএনপির সাবেক সহসভাপতি আনসারুল হক, আলমগীর খান ছাতু, ইলিয়াস হোসেন, সদর উপজেলা বিএনপির সভাপতি ফয়েজ মোহাম্মদ, মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি লতিফ বিশ্বাস এবং জেলা শ্রমিক দলের সভাপতি আহসান হাবীব সোনা।

সমাবেশে মেহেরপুর সদর ও মুজিবনগর উপজেলার বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।



লাইক করুন