মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
বিদায়ী বৈঠকে সচিবদের ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা জামায়াত ক্ষমতায় এলে নিরাপদে থাকবেন নারীরা, তরুণরা হবে বাংলাদেশের ক্যাপ্টেন: ডা. শফিকুর রহমান ৫০ টাকা করে মিছিলে জনবল সরবরাহ দেন বিএনপির ওয়ার্ড পর্যায়ের নেতা খালিদুজ্জামানের ইশতেহার: অ্যাপসে মিলবে অ্যাম্বুলেন্স-রক্ত, নারীরা পাবেন বিশেষ সুবিধা ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধ: ইসির সিদ্ধান্তে প্রশ্ন তুলে জামায়াত আমিরের কড়া হুঁশিয়ারি পটুয়াখালী কালেক্টরেট স্কুলের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে অভিভাবকদের সংবাদ সম্মেলন নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের ফরিদপুর-১ আসনে ধানের শীষের বিজয়যাত্রা দোলনের সমর্থনে আরও শক্ত খন্দকার নাসিরুল ইসলাম ত্যাগী নেতৃত্ব ও জনআস্থায় একক অবস্থানে বিএনপি সেনাবাহিনীর নাম ভাঙিয়ে চাঁদা দাবি, যুবদল নেতাসহ ৩ জন কারাগারে

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান-শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) জাতির উদ্দেশে ভাষণ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তাদের ভাষণ সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)।

এছাড়াও, আজ সোমবার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে জাতির উদ্দেশে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের ভাষণ সম্প্রচারের কথা রয়েছে।

জামায়াত আমিরের ভাষণ আজ সন্ধ্যা ৬-৭টার মধ্যে এবং বিএনপি চেয়ারম্যানের ভাষণ সন্ধ্যা ৭-৮টার মধ্যে সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন।

এর আগে, গতকাল রোববার (৮ ফেব্রুয়ারি) বিটিভিতে জাতির উদ্দেশে দেওয়া এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের (চরমোনাই পীর) ভাষণ সম্প্রচার করা হয়। এদিন সন্ধ্যা ৭টায় নাহিদ ইসলামের ভাষণ এবং এর আগে সন্ধ্যা ৬টায় চরমোনাই পীরের ভাষণ সম্প্রচার করে বিটিভি।,



লাইক করুন