মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচনী পরিবেশ খুবই ইতিবাচক: ইইউ পর্যবেক্ষক প্রধান দিনের ভোট দিনে ঝুঁকি নয়, খুঁজুন আস্থার পথ এই দাঁড়ি পাল্লা আসল দাঁড়ি পাল্লা নয়, সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু  জামায়াতে যোগ দিলেন বিএনপির সাবেক এমপির ভাইসহ ৩৫০ জন বিএনপি এখন চাঁদাবাজ-মামলাবাজদের দখলে: হাসনাত আবদুল্লাহ বিদায়ী বৈঠকে সচিবদের ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা জামায়াত ক্ষমতায় এলে নিরাপদে থাকবেন নারীরা, তরুণরা হবে বাংলাদেশের ক্যাপ্টেন: ডা. শফিকুর রহমান ৫০ টাকা করে মিছিলে জনবল সরবরাহ দেন বিএনপির ওয়ার্ড পর্যায়ের নেতা খালিদুজ্জামানের ইশতেহার: অ্যাপসে মিলবে অ্যাম্বুলেন্স-রক্ত, নারীরা পাবেন বিশেষ সুবিধা ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধ: ইসির সিদ্ধান্তে প্রশ্ন তুলে জামায়াত আমিরের কড়া হুঁশিয়ারি

জামায়াতে যোগ দিলেন বিএনপির সাবেক এমপির ভাইসহ ৩৫০ জন

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরের রামগঞ্জে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে অন্তত ৩৫০ জন নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। যোগদানকারীদের মধ্যে রয়েছেন বিএনপির সাবেক সংসদ সদস্য প্রয়াত নাজিম উদ্দিন আহমেদের ভাই রিয়াজ উদ্দিন রাজন। সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে রামগঞ্জ সরকারি কলেজ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দেন তারা। এ সময় নতুন যোগদানকারীদের ফুলের মালা পরিয়ে বরণ করে নেয়া হয়।

যোগদান অনুষ্ঠান শেষে বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শাপলা কলি প্রতীকের প্রার্থীর পক্ষে একটি গণমিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও লক্ষ্মীপুর-১ আসনের প্রার্থী মাহবুব আলম, রামগঞ্জ উপজেলা জামায়াতের আমির নাজমুল হাসান পাটওয়ারী, রামগঞ্জ পৌর জামায়াতের আমির হাসান মাহমুদ বান্নাহসহ স্থানীয় নেতৃবৃন্দ।,



লাইক করুন