মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম :
নেত্রকোনায় ভোট কেন্দ্রে আগুন ধানের শীষে ভোট চেয়ে বাড়ি ফেরার পথে বিএনপি সমর্থককে কোপাল দলীয় কর্মীরাই আজ রাত ১২টা থেকে মোটরসাইকেল চলাচল বন্ধ নির্বাচনী পরিবেশ খুবই ইতিবাচক: ইইউ পর্যবেক্ষক প্রধান দিনের ভোট দিনে ঝুঁকি নয়, খুঁজুন আস্থার পথ এই দাঁড়ি পাল্লা আসল দাঁড়ি পাল্লা নয়, সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু  জামায়াতে যোগ দিলেন বিএনপির সাবেক এমপির ভাইসহ ৩৫০ জন বিএনপি এখন চাঁদাবাজ-মামলাবাজদের দখলে: হাসনাত আবদুল্লাহ বিদায়ী বৈঠকে সচিবদের ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা জামায়াত ক্ষমতায় এলে নিরাপদে থাকবেন নারীরা, তরুণরা হবে বাংলাদেশের ক্যাপ্টেন: ডা. শফিকুর রহমান

নেত্রকোনায় ভোট কেন্দ্রে আগুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার সদর উপজেলায় ভোটকেন্দ্রের একটি বুথ কক্ষে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার নূরপুর সিধরপুর প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রের একটি বুথ কক্ষে এ ঘটনা ঘটে।

এ সময় বুথকেন্দ্রে থাকা দুটি বেঞ্চ, ফ্যান লাইট আগুনে পুড়ে যায়। বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয়রা জানায় সোমবার দিবাগত রাত ২টা থেকে আড়াইটার মধ্যে হয়তো আগুন দেয়া হয়। পরে স্থানীয়রা টের পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ও পুলিশকে জানালে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে। পরে সকালে পুলিশ, ডিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন ঘটনার তদন্ত শুরু করে। স্কুলের ৭টি বুথের মধ্যে এ পুরাতন ভবনটিতেই চারটি বুথ ছিল। তার মধ্যে একটি বুথের পিছনের জানালা দিয়ে আগুন দেয়া হয় বলে জানায় পুলিশ।



লাইক করুন