শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :

ভোট কেন্দ্রের সামনে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাত

নিজস্ব প্রতিবেদক: গুড়ার ধুনট সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মিলন মিয়া (২২) ছুরিকাঘাতে আহত হয়েছেন। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে চিকাশী ইউনিয়নের হটিয়ারপাড়া ভোটকেন্দ্রের সামনে ছুরিকাঘাতের শিকার হন তিনি। আহত মিলন মিয়া চিকাশী ইউনিয়নের ছোনপঁচা গ্রামের বাসিন্দা। তিনি ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

চিকাশী ইউনিয়ন যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান বলেন, ধানের শীষ প্রতীকের একজন এজেন্টের ছবি নিয়ে মিলন ভোটকেন্দ্রের সামনে দিয়ে ফিরছিলেন। এ সময় দাঁড়িপাল্লা প্রতীকের জামায়াত-শিবিরের লোকজন তার ওপর হামলা করে। একপর্যায়ে মিলনের মাথায় ছুরিকাঘাত করে। ধুনট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলম হাসান বলেন, আহত ছাত্রদলনেতা মিলন মিয়া ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তার মাথায় সেলাই দেওয়া হয়েছে। চিকিৎসক সিটি স্ক্যান করার পরামর্শ দিয়েছেন।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, ছাত্রদলনেতা মিলন মিয়ার মাথায় ছুরিকাঘাতের কথা শুনেছি। জামায়াত-শিবিরের লোকজনের বিরুদ্ধে এ হামলার মৌখিক অভিযোগ এনেছে বিএনপি। আমরা ঘটনাটি তদন্ত করছি।,



লাইক করুন