সুমন হুসাইন, স্টাফ রিপোর্টারঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনরায়ের এক অভূতপূর্ব মহাকাব্য রচনার মাধ্যমে নিরঙ্কুশ জয়লাভ করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান ও আগামীর বাংলাদেশের কাণ্ডারি তারেক রহমানকে প্রাণঢালা শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানিয়েছেন জাতীয় প্রতিদিনের আলোচিত কণ্ঠ পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সন্তান ইয়াসির আরাফাত মিলন শনিবার (১৪ ফেব্রুয়ারি। এই ঐতিহাসিক বিজয়কে ‘সত্য ও ন্যায়ের বিজয়’ হিসেবে অভিহিত করেছেন।
নেতৃদ্বয় একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহম্মদ ইউনূস, বাংলাদেশ নির্বাচন কমিশন এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। একইসঙ্গে তাঁরা বিরোধী দলের আসন অলংকৃত করা ১১ দলীয় জোটকেও অভিনন্দন জানিয়ে দেশে একটি সুস্থ ধারার সংসদীয় রাজনীতির প্রত্যাশা ব্যক্ত করেন।তারেক রহমানের নেতৃত্বে এই বিজয় কেবল একটি দলের জয় নয়; বরং এটি দীর্ঘ ১৭ বছরের দুঃশাসন ও বঞ্চনার বিরুদ্ধে বীর জনতার ব্যালট বিপ্লব। এটি শহীদ জিয়ার বাংলাদেশি জাতীয়তাবাদ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন সংগ্রামের চূড়ান্ত সার্থকতা। এই রায় প্রমাণ করে যে, জনগণের ভালবাসাই রাজনীতির শ্রেষ্ঠ অলঙ্কার।
নেতৃবৃন্দ আরও বলেন, আমরা বিশ্বাস করি, তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ এক নতুন ভোরের পথে যাত্রা শুরু করবে। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের চেতনাকে বুকে ধারণ করে তিনি যে বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্র গড়ার স্বপ্ন দেখিয়েছেন, তা বাস্তবায়নে দেশ জনতা পার্টি সবসময় পাশে থাকবে। পরিশেষে তাঁরা নবনির্বাচিত সরকারের উত্তরোত্তর সাফল্য এবং প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে একটি সমৃদ্ধ ও নিরাপদ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।