রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
গণতন্ত্রের নবসূর্যোদয়: বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে জাতীয় প্রতিদিনের আলোচিত কণ্ঠ পত্রিকার পক্ষ থেকে অভিনন্দন  ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাবেন তারেক রহমান নিজ হাতেই নির্বাচনী ব্যানার সরালেন জামায়াত আমির নির্বাচনের ফল শান্তভাবে গ্রহণ করায় জামায়াত আমিরকে প্রধান উপদেষ্টার ধন্যবাদ রূপগঞ্জে বিএনপি অফিসে পেট্রোল বোমা নিক্ষেপ দ্বিকক্ষ সংসদের নতুন কাঠামো: উচ্চকক্ষ ও নিম্নকক্ষের কার্যপ্রণালি ভারতে চলন্ত গাড়ির ওপর ধসে পড়লো মেট্রোরেলের পিলার, নিহত ১ আজ থেকে আমরা স্বাধীন : তারেক রহমান চিত্রনায়ক ওস্তাদ জাহাঙ্গীর আলম ট্রাভেল এন্ড ট্যুরিজম আইকনিক আজীবন সম্মাননায় ভূষিত নির্বাচনের পরের দিন পরিবহনে চাঁদাবাজি, গণধোলাই দিল জনতা

চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণ, নিহত ২

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে দুইজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। শনিবার ভোর আনুমানিক ৫টার দিকে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাঁটাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, বিস্ফোরণে নিহত দুইজনের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি। আহতরা হলেন চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাঁটাপাড়া গ্রামের মো. বজলুর রহমান (২০) ও মো. মিনহাজ (২২) এবং রাণিহাটি ইউনিয়নের উপরধুমি এলাকার মো. শুভ (২০)।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম ওয়াসিম ফিরোজ জানান, ভোরে ফাঁটাপাড়া গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে মো. কালামের বসতবাড়িতে কয়েকজন ব্যক্তি ককটেল তৈরির সরঞ্জাম নিয়ে অবস্থান করছিলেন। ককটেল তৈরির সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় ঘটনাস্থলেই অজ্ঞাতপরিচয় দুইজন নিহত হন। তাদের মুখমণ্ডল বিকৃত হওয়ায় তাৎক্ষণিকভাবে পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

বিস্ফোরণে গুরুতর আহত তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। পরে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এ স্থানান্তর করা হয়।

ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ সদস্য মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে পুলিশ জানিয়েছে।



লাইক করুন