রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
গণতন্ত্রের নবসূর্যোদয়: বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে জাতীয় প্রতিদিনের আলোচিত কণ্ঠ পত্রিকার পক্ষ থেকে অভিনন্দন  ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাবেন তারেক রহমান নিজ হাতেই নির্বাচনী ব্যানার সরালেন জামায়াত আমির নির্বাচনের ফল শান্তভাবে গ্রহণ করায় জামায়াত আমিরকে প্রধান উপদেষ্টার ধন্যবাদ রূপগঞ্জে বিএনপি অফিসে পেট্রোল বোমা নিক্ষেপ দ্বিকক্ষ সংসদের নতুন কাঠামো: উচ্চকক্ষ ও নিম্নকক্ষের কার্যপ্রণালি ভারতে চলন্ত গাড়ির ওপর ধসে পড়লো মেট্রোরেলের পিলার, নিহত ১ আজ থেকে আমরা স্বাধীন : তারেক রহমান চিত্রনায়ক ওস্তাদ জাহাঙ্গীর আলম ট্রাভেল এন্ড ট্যুরিজম আইকনিক আজীবন সম্মাননায় ভূষিত নির্বাচনের পরের দিন পরিবহনে চাঁদাবাজি, গণধোলাই দিল জনতা

ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাবেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (১৫ ফেব্রুয়ারি) তাদের বাসভবনে যাওয়ার কথা রয়েছে তারেক রহমানের।

এবার ত্রয়োদশ সংসদ নির্বাচনের ফলাফল অনুযায়ী, ২৯৭ আসনের মধ্যে বিএনপি একাই জয় পেয়েছে ২০৯টি। জোটের শরিকেরা পেয়েছে আরও ৩টি আসন। সব মিলিয়ে পরবর্তী সংসদে বিএনপি জোটের আসনসংখ্যা দাঁড়াচ্ছে ২১২। তবে আরও দুটি আসনে জয়লাভের সম্ভাবনা আছে বিএনপির।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবার প্রথমবারের মতো সংসদ নির্বাচনে অংশ নিয়ে ঢাকা ও বগুড়া থেকে দুটি আসনে জয়ী হয়েছেন।

এর আগে ২০০১ সালে চারদলীয় জোটের অধীনে নির্বাচনে অংশ নিয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছিল বিএনপি। ওই নির্বাচনে বিএনপি একাই পেয়েছিল ১৯৩টি আসন। আর জোটের শরিকসহ তাদের মোট আসন ছিল ২১৬। তখন প্রধানমন্ত্রী হয়েছিলেন বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া।



লাইক করুন