
সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদরের একাংশ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. সেলিম রেজা প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কার্যালয়ে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেছেন।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি কাজিপুর উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী কার্যালয়ে যান। সেখানে উপস্থিত জেলা জামায়াতের আমির ও সিরাজগঞ্জ-১ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মওলানা শাহীনুর আলম–এর সঙ্গে কোলাকুলি করে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় জামায়াত প্রার্থী নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুল দিয়ে অভিনন্দন জানান এবং মিষ্টিমুখ করান। সৌজন্য সাক্ষাতে পারস্পরিক পরামর্শ ও সমন্বয়ের মাধ্যমে এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল–এর সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাবলুসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।