রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গণতন্ত্রের নবসূর্যোদয়: বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে জাতীয় প্রতিদিনের আলোচিত কণ্ঠ পত্রিকার পক্ষ থেকে অভিনন্দন  ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাবেন তারেক রহমান নিজ হাতেই নির্বাচনী ব্যানার সরালেন জামায়াত আমির নির্বাচনের ফল শান্তভাবে গ্রহণ করায় জামায়াত আমিরকে প্রধান উপদেষ্টার ধন্যবাদ রূপগঞ্জে বিএনপি অফিসে পেট্রোল বোমা নিক্ষেপ দ্বিকক্ষ সংসদের নতুন কাঠামো: উচ্চকক্ষ ও নিম্নকক্ষের কার্যপ্রণালি ভারতে চলন্ত গাড়ির ওপর ধসে পড়লো মেট্রোরেলের পিলার, নিহত ১ আজ থেকে আমরা স্বাধীন : তারেক রহমান চিত্রনায়ক ওস্তাদ জাহাঙ্গীর আলম ট্রাভেল এন্ড ট্যুরিজম আইকনিক আজীবন সম্মাননায় ভূষিত নির্বাচনের পরের দিন পরিবহনে চাঁদাবাজি, গণধোলাই দিল জনতা

সিরাজগঞ্জে সিএনজি ফিলিং স্টেশনে হামলা, গ্যাস সরবরাহ বন্ধ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ শহরের দিয়ারবৈদ্যনাথ এলাকায় অবস্থিত অ্যালবার্ট এনার্জি সিএনজি ফিলিং স্টেশন–এ দুর্বৃত্তদের হামলা ও ভাঙচুরের ঘটনায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। স্টেশনটি বন্ধ থাকায় সিএনজিচালিত প্রায় পাঁচ হাজার যানবাহনের চালক সংকটে পড়েছেন।
স্টেশন সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রাত প্রায় দুইটার দিকে মুখোশধারী ১০ থেকে ১২ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে স্টেশনে প্রবেশ করে তিনটি ডিসপেন্সার মেশিন, জেনারেটর কক্ষ, মেশিন কক্ষ ও আরএমএস কক্ষে ভাঙচুর চালায়। এ সময় কাউন্টার থেকে নগদ অর্থ নিয়ে তারা পালিয়ে যায়। ক্ষতিগ্রস্ত যন্ত্রপাতি মেরামত বা প্রতিস্থাপনে সময় লাগবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন, কারণ প্রয়োজনীয় যন্ত্রাংশ দেশে সহজলভ্য নয়।
সিরাজগঞ্জ জেলা অটোরিকশা ও সিএনজি শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ জানান, ভাঙচুরের কারণে টানা দুই দিন ধরে ফিলিং স্টেশনটি বন্ধ রয়েছে। এতে অটোরিকশা, বাস, ট্রাক ও মাইক্রোবাসসহ প্রায় পাঁচ হাজার সিএনজিচালিত যানবাহন গ্যাসের অভাবে চলাচল ব্যাহত হওয়ার পরিস্থিতিতে পড়েছে। দ্রুত মেরামত শেষে গ্যাস সরবরাহ চালুর দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। তবে ঘটনা জানার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



লাইক করুন