সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
শপথ অনুষ্ঠানে মোদি, লি ও শেহবাজসহ ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ জাতীয় স্বার্থে নির্বাচিত সরকারকে পূর্ণ সহযোগিতা করব: জামায়াত আমির জামায়াতের নির্বাচনি সভায় বক্তব্য, চাকুরি গেল ইমামের রাউজান দক্ষিণ দেওয়ানপুরে শ্রী শ্রী সর্বমঙ্গলা ভাগ্যলক্ষী দুর্গা মন্দিরে অষ্টপ্রহর মহোৎসব সম্পন্ন নির্বাচনের পর পীরগঞ্জে প্রকাশ্যে ফিরল আওয়ামী লীগ! মন্ত্রীদের জন্য প্রস্তুত ৪০ বাড়ি ও অর্ধশত গাড়ি দীর্ঘদিন পর দিনাজপুর জেলা আওয়ামী লীগ কার্যালয় খোলা শ্রদ্ধা নিবেদনে ধানমন্ডি ৩২ নম্বরে ঢাবি শিক্ষক, পুলিশের হাতে তুলে দিলেন উপস্থিত জনতা মঙ্গলবার সকালে সংসদ সদস্য, বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা ৩০ আসনে ভোট জালিয়াতির অভিযোগ দিতে ইসিতে ১১ দলীয় ঐক্যের নেতারা

ভোটের ফলাফলের পর কেন্দ্রেই উচ্ছ্বাস, ভাইরাল পুলিশ-আনসারদের নাচের ভিডিও

নিজস্ব প্রতিবেদক: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণা শেষে দায়িত্বরত পুলিশ ও আনসার সদস্যদের উদযাপনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। দীর্ঘ সময়ের নির্বাচনী দায়িত্ব পালন শেষে সহকর্মীদের সঙ্গে তাদের এই আনন্দঘন মুহূর্ত নিয়ে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে দীর্ঘ সময় ধরে চলে ভোট গণনা। গণনা শেষে ফলাফল ঘোষণার পর পাটগ্রাম উপজেলার কাউয়ামারি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বে থাকা কয়েকজন পুলিশ কনস্টেবল ও আনসার সদস্য গানের তালে তালে নাচে মেতে ওঠেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) থেকে ভিডিওটি ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।,

ভিডিওতে দেখা যায়, দীর্ঘ সময়ের ডিউটির ক্লান্তি কাটিয়ে পুলিশ ও আনসার সদস্যরা নিজেদের মধ্যে আনন্দ ভাগাভাগি করছেন। কেউ কেউ একে দীর্ঘ দায়িত্ব পালনের পর মানসিক স্বস্তির প্রকাশ হিসেবে দেখছেন। উচ্ছ্বাসে অংশ নেওয়া আনসার সদস্য জাকির ইসলাম বলেন, ফলাফল ঘোষণার পর কেন্দ্রের জ্যেষ্ঠ কর্মকর্তাদের উৎসাহেই তারা কিছুক্ষণ উদযাপন করেন। তিনি আরও জানান, ‘কাজ শেষ, এবার একটু আনন্দ করে বিদায়’– এমন প্রস্তাব থেকেই তারা নাচে অংশ নিয়েছিলেন। উপস্থিত আরেক সদস্য শরীফ সেই মুহূর্তটি ভিডিও ধারণ করেন।

তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের এমন আচরণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ প্রশ্নও তুলেছেন। এ বিষয়ে জানতে চাইলে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, ঘটনাটি ঠিক কোথায় ঘটেছে, সে বিষয়ে তার কাছে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো তথ্য নেই।,



লাইক করুন