সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শপথ অনুষ্ঠানে মোদি, লি ও শেহবাজসহ ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ জাতীয় স্বার্থে নির্বাচিত সরকারকে পূর্ণ সহযোগিতা করব: জামায়াত আমির জামায়াতের নির্বাচনি সভায় বক্তব্য, চাকুরি গেল ইমামের রাউজান দক্ষিণ দেওয়ানপুরে শ্রী শ্রী সর্বমঙ্গলা ভাগ্যলক্ষী দুর্গা মন্দিরে অষ্টপ্রহর মহোৎসব সম্পন্ন নির্বাচনের পর পীরগঞ্জে প্রকাশ্যে ফিরল আওয়ামী লীগ! মন্ত্রীদের জন্য প্রস্তুত ৪০ বাড়ি ও অর্ধশত গাড়ি দীর্ঘদিন পর দিনাজপুর জেলা আওয়ামী লীগ কার্যালয় খোলা শ্রদ্ধা নিবেদনে ধানমন্ডি ৩২ নম্বরে ঢাবি শিক্ষক, পুলিশের হাতে তুলে দিলেন উপস্থিত জনতা মঙ্গলবার সকালে সংসদ সদস্য, বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা ৩০ আসনে ভোট জালিয়াতির অভিযোগ দিতে ইসিতে ১১ দলীয় ঐক্যের নেতারা

ভোট শেষে উচ্ছ্বাসে নেচে-গেয়ে পুলিশ–আনসার, ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে

নিজস্ব প্রতিবেদক: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর দায়িত্ব পালন শেষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকজন সদস্যের নেচে-গেয়ে উচ্ছ্বাস প্রকাশের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে অনলাইনে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

ফেসবুকে প্রচারিত ভিডিওটি পাটগ্রাম উপজেলার কাউয়ামারি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বলে স্থানীয় সূত্রে জানা গেছে। গত ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ ও পরবর্তী গণনা কার্যক্রম শেষ হওয়ার পর কেন্দ্রটিতে দায়িত্বরত পুলিশ ও আনসার সদস্যদের একটি অংশকে গান বাজনার তালে নাচতে দেখা যায়। দীর্ঘ সময় দায়িত্ব পালনের পর তাদের এমন উচ্ছ্বাসের দৃশ্য মোবাইল ফোনে ধারণ করা হয় এবং পরে তা সামাজিক মাধ্যমে প্রকাশ পায়।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। কেউ এটিকে দায়িত্ব শেষে স্বস্তির বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন, আবার কেউ শৃঙ্খলার দৃষ্টিকোণ থেকে বিষয়টি পর্যালোচনার দাবি তুলেছেন।

এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক জানান, ঘটনাটি নির্দিষ্ট কোন কেন্দ্রে ঘটেছে সে বিষয়ে তার কাছে তাৎক্ষণিকভাবে নিশ্চিত তথ্য নেই।



লাইক করুন