সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শপথ অনুষ্ঠানে মোদি, লি ও শেহবাজসহ ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ জাতীয় স্বার্থে নির্বাচিত সরকারকে পূর্ণ সহযোগিতা করব: জামায়াত আমির জামায়াতের নির্বাচনি সভায় বক্তব্য, চাকুরি গেল ইমামের রাউজান দক্ষিণ দেওয়ানপুরে শ্রী শ্রী সর্বমঙ্গলা ভাগ্যলক্ষী দুর্গা মন্দিরে অষ্টপ্রহর মহোৎসব সম্পন্ন নির্বাচনের পর পীরগঞ্জে প্রকাশ্যে ফিরল আওয়ামী লীগ! মন্ত্রীদের জন্য প্রস্তুত ৪০ বাড়ি ও অর্ধশত গাড়ি দীর্ঘদিন পর দিনাজপুর জেলা আওয়ামী লীগ কার্যালয় খোলা শ্রদ্ধা নিবেদনে ধানমন্ডি ৩২ নম্বরে ঢাবি শিক্ষক, পুলিশের হাতে তুলে দিলেন উপস্থিত জনতা মঙ্গলবার সকালে সংসদ সদস্য, বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা ৩০ আসনে ভোট জালিয়াতির অভিযোগ দিতে ইসিতে ১১ দলীয় ঐক্যের নেতারা

মঙ্গলবার সকালে সংসদ সদস্য, বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রিপরিষদ সদস্যদের শপথ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। মঙ্গলবার সকাল ১০টায় নতুন সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

একই দিনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বিকেল ৪টায় মন্ত্রীদের শপথবাক্য পাঠ করাবেন। রোববার দুপুরে আইন উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের এসব তথ্য জানান।

এর আগে মন্ত্রীদের শপথ অনুষ্ঠান হয়েছে বঙ্গভবনের দরবার হলে। এ রীতি ভেঙে এবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হতে চলছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার বিএনপি নিরঙ্কুশ জয় পেয়ে সরকার গঠন করতে চলেছে। ২৯৭টি আসনের মধ্যে বিএনপি জোট এবার ২১২টি আসনে বিজয় অর্জন করেছে। জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১দলীয় জোট পেয়েছে ৭৭টি আসন। প্রথমবারের মতো সংসদের প্রধান বিরোধীদল হতে চলেছে জামায়াতে ইসলামী।



লাইক করুন