সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শপথ অনুষ্ঠানে মোদি, লি ও শেহবাজসহ ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ জাতীয় স্বার্থে নির্বাচিত সরকারকে পূর্ণ সহযোগিতা করব: জামায়াত আমির জামায়াতের নির্বাচনি সভায় বক্তব্য, চাকুরি গেল ইমামের রাউজান দক্ষিণ দেওয়ানপুরে শ্রী শ্রী সর্বমঙ্গলা ভাগ্যলক্ষী দুর্গা মন্দিরে অষ্টপ্রহর মহোৎসব সম্পন্ন নির্বাচনের পর পীরগঞ্জে প্রকাশ্যে ফিরল আওয়ামী লীগ! মন্ত্রীদের জন্য প্রস্তুত ৪০ বাড়ি ও অর্ধশত গাড়ি দীর্ঘদিন পর দিনাজপুর জেলা আওয়ামী লীগ কার্যালয় খোলা শ্রদ্ধা নিবেদনে ধানমন্ডি ৩২ নম্বরে ঢাবি শিক্ষক, পুলিশের হাতে তুলে দিলেন উপস্থিত জনতা মঙ্গলবার সকালে সংসদ সদস্য, বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা ৩০ আসনে ভোট জালিয়াতির অভিযোগ দিতে ইসিতে ১১ দলীয় ঐক্যের নেতারা

শ্রদ্ধা নিবেদনে ধানমন্ডি ৩২ নম্বরে ঢাবি শিক্ষক, পুলিশের হাতে তুলে দিলেন উপস্থিত জনতা

নিজস্ব প্রতিবেদক: ধানমন্ডি-৩২ এ শেখ মুজিবুর রহমানের বাসভবনে শ্রদ্ধা জানাতে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দীন। এ সময় হট্টগোলের সৃষ্টি হলে উপস্থিত জনগণ তাকে ধাওয়া দিয়ে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আজ রবিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

এর আগে আজ ধানমন্ডি ৩২ নম্বরে যাওয়ার ঘোষণা দেন ঢাবির এই অধ্যাপক। ফেসবুকে নিজ আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভগ্ন বাসভবনে গমন করে অশ্রুপাত ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করব আজ বিকেল ৪টায়। আপনাদের দলে দলে যোগদান করার অনুরোধ করছি।’

এদিকে আজ বিকেলে ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে যান আ ক ম জামাল উদ্দীন। পরে পুলিশ তাকে ঘাড় ধরে নিয়ে যায়। এ ঘটনায় কাউকে আটক করা হয়েছে কিনা জানতে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) একাধিকবার কল দিলে তা কেটে দেনওয়া হয়।,



লাইক করুন