আব্দুর রাজ্জাক বাবু সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ -৫ বেলকুচি চৌহালী থেকে নব-নির্বাচিত সংসদ সদস্য আমিরুল ইসলাম খাঁন আলিম পৌর মুকুন্দগাতী বাসস্ট্যান্ড এলাকার দীর্ঘদিনের যানজট নিরসনের জন্য পরিদর্শন করেন।
শুক্রবার (২০ ফেব্রুয়ারী) মুকুন্দগাতী বাজার জামে মসজিদে জুম্মার নামাজ শেষে নেতা কর্মীদের নিয়ে দীর্ঘদিনের যানজট নিরসনে সিএনজি, অটোরিকশা, ভ্যান রাখার স্থায়ী স্ট্যান্ড বানানোর পরিকল্পনায় মুকুন্দগাতী বাসস্ট্যান্ড হইতে কলেজ মোড় কড়ইতলা বিভিন্ন যায়গা পরিদর্শন করেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সিরাজগঞ্জ -৫ বেলকুচি চৌহালী আসনে বিএনপি থেকে ধানের শীষে প্রতীকে নির্বাচিত হন আমিরুল ইসলাম খাঁন আলিম, গত মঙ্গলবার সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর আজ নিজ এলাকা বেলকুচিত এসে প্রথমেই নেতা কর্মীদের নিয়ে দীর্ঘদিনের যানজট নিরসনে এলাকা পরিদর্শন করেন।
এ সময় বেলকুচি উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডল,সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য গোলাম আজম,পৌর বিএনপির সাবেক আহব্বায়ক আলতাফ হোসেন, পৌর বিএনপির সাবেক যুগ্ম- আহব্বায়ক মোহাম্মদ আলী ভুইয়া,উপজেলা যুবদলের সাবেক সভাপতি হেলাল উদ্দিন প্রামানিক,সাবেক পৌর কমিশনার আলম প্রামানিক, সাবেক পৌর বিএনপির সদস্য মিয়া শামিমসহ বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতা কর্মী উপস্থিত ছিলেন