শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে শহীদ দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বেলকুচি যানজট নিরসনে মুকুন্দগাতী এলাকা পরিদর্শন,নব নির্বাচিত এমপি আলিম বেলকুচিতে রোজার শুরুতেই নিত্য প্রয়োজনীয় দ্রব্যর দাম চড়া সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি হলেন নাবিল মোস্তাফিজুর রহমান রায়গঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটি গঠন, সভাপতি আব্বাসী সম্পাদক মুক্তাদীর জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করে বিএনপি সরকারের যাত্রা শুরু: সারজিস তারেক রহমানের নেতৃত্বে শপথ নিলেন বিএনপি দলীয় এমপিরা শপথে উপস্থিত থাকবেন উপদেষ্টারা, ফিরবেন পতাকাবিহীন গাড়িতে ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে আ.লীগ নেতার ওপর যুবদল কর্মীর হামলা এনায়েতপুরে আইসিএল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

বেলকুচিতে শহীদ দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

আব্দুর রাজ্জাক বাবু, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

শনিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা ও পুরস্কার বিতরণ করা হয়।

উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ- ৫ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেবাশীষ ঘোষের সঞ্চালনায়  আরো বক্তব্য রাখেন,  উপজেলার সহকারী কমিশনার (ভূমি), ইশরাত জাহান বেলকুচি থানা  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ ফরিদ, উপজেলার মুক্তিযোদ্ধা কামান্ডারের আহ্বায়ক আসাদ আলী,  জেলা বিএনপির সদস্য  গোলাম আজম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বনি আমিন, বেলকুচি প্রেসক্লাবের সাধারন সম্পাদক রেজাউল করিম, উপজেলা জামায়াতের সহকারী সেক্রোটারী মাহবুবুর রশিদ শামীমসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।



লাইক করুন