বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
তুচ্ছ ভালোবাসা আরব সাগরে ইরানের ড্রোন ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্র : সেন্টকম বেলকুচি-চৌহালী সংসদীয় আসনে দাঁড়ি পাল্লা প্রতীকের জনসভায়, মেজর (অঃ) মঞ্জুর কাদের জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: বঙ্গভবনের প্রোগ্রামার ছরওয়ারে আলম আটক গণসংযোগে ব‍্যস্ত শেরপুর-২ আসনে জামায়াতের এমপি প্রার্থী গোলাম কিবরিয়া চরফ্যাশনে রাতের আঁধারে উধাও সরকারি খাদ্য গুদামের ভবন পটুয়াখালী কালেক্টরেট স্কুলের নবম শ্রেণির ফলাফল নিয়ে মানব বন্ধনের জেরে ছাত্র নিখোঁজের অভিযোগ চুয়াডাঙ্গায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত কর্মজীবী নারী পতিতা’ বলেছেন জামাত প্রধান। তাই নারী হেনস্তা? হিন্দু বলে নির্যাতন? কুড়িগ্রাম DC ডিসি অন্নপূর্ণা দেবনাথ কোণঠাসার কারণ কি? তিনি হিন্দু? না তিনি নারী? জেলা প্রশাসক অন্নপূর্ণাকে অভিবাদন যে তিনি অনড়। গাইবান্ধায় আলু চাষীদের নিয়ে গুণগত মান শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

অকাল পিতৃহারা অথৈ’র কৃতিত্ব, এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫

বি.এম. সাদ্দাম হোসেন, স্টাফ রিপোর্টারঃ এসএসসি ২০২৫ সালের পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ডের অধীনে অনন্য কৃতিত্ব অর্জন করেছে মোমিন গার্লস সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী অথৈ মিত্র। সে ১২৭৮ নম্বর পেয়ে গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেছে। মেধা, অধ্যবসায় এবং পারিবারিক সংগ্রামের এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে এই শিক্ষার্থী।

অথৈর বাবা, সদ্য প্রয়াত সুশান্ত কুমার মিত্র, যশোর সরকারি টিচার্স ট্রেনিং কলেজে হিসাববিজ্ঞানের প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন। তার অকাল মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে আসে। বাবার মৃত্যুর কিছুদিন পরেই মেয়েকে এসএসসি পরীক্ষায় অংশ নিতে হয়। কঠিন মানসিক অবস্থার মধ্যেও নিজেকে সামলে নিয়ে পরীক্ষায় অসাধারণ ফল করেছে অথৈ।

অথৈর মা তৃপ্তি রানী ঘোষ যশোর জিলা স্কুলের সহকারী শিক্ষক। স্বামীর মৃত্যুপরবর্তী কঠিন সময়ে মেয়েকে সাহস জুগিয়েছেন তিনি। সন্তানকে মানসিকভাবে শক্ত রাখতে একজন মায়ের ভূমিকা পালন করার পাশাপাশি একজন শিক্ষকের ধৈর্য ও সহানুভূতির পরিচয় দিয়েছেন।

যশোর শিক্ষা বোর্ড এখনো মেধাতালিকা প্রকাশ করেনি। তবে প্রাপ্ত নম্বর ও সামগ্রিক ফলাফল বিশ্লেষণ করে সংশ্লিষ্ট শিক্ষকরা মনে করছেন, বোর্ডের শীর্ষ মেধাবীদের তালিকায় অথৈর নাম আসা সময়ের ব্যাপার মাত্র।

এ বিষয়ে মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক (সামাজিক বিজ্ঞান) মৃত্যুঞ্জয় ঘোষ বলেন, “অথৈর সাফল্য শুধু শিক্ষাগত নয়, এটি একটি জীবনের বিজয়। বাবার শোক ও চাপের মধ্যে থেকেও সে যেভাবে একাগ্রতা বজায় রেখে পরীক্ষায় কৃতিত্ব অর্জন করেছে, তা সত্যিই প্রশংসনীয়।”

অথৈ মিত্রের এই অর্জনে তার পরিবার, বিদ্যালয় এবং এলাকার মানুষ অত্যন্ত গর্বিত। মাগুরাবাসীর পক্ষ থেকে দেশবাসীর প্রতি অনুরোধ জানানো হয়েছে, যেন এই মেধাবী ছাত্রী আগামীতেও সফলতা অর্জন করতে পারে এবং দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়ে একদিন জাতির অগ্রগতিতে অবদান রাখতে পারে।



লাইক করুন