বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচি-চৌহালী সংসদীয় আসনে দাঁড়ি পাল্লা প্রতীকের জনসভায়, মেজর (অঃ) মঞ্জুর কাদের জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: বঙ্গভবনের প্রোগ্রামার ছরওয়ারে আলম আটক গণসংযোগে ব‍্যস্ত শেরপুর-২ আসনে জামায়াতের এমপি প্রার্থী গোলাম কিবরিয়া চরফ্যাশনে রাতের আঁধারে উধাও সরকারি খাদ্য গুদামের ভবন পটুয়াখালী কালেক্টরেট স্কুলের নবম শ্রেণির ফলাফল নিয়ে মানব বন্ধনের জেরে ছাত্র নিখোঁজের অভিযোগ চুয়াডাঙ্গায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত কর্মজীবী নারী পতিতা’ বলেছেন জামাত প্রধান। তাই নারী হেনস্তা? হিন্দু বলে নির্যাতন? কুড়িগ্রাম DC ডিসি অন্নপূর্ণা দেবনাথ কোণঠাসার কারণ কি? তিনি হিন্দু? না তিনি নারী? জেলা প্রশাসক অন্নপূর্ণাকে অভিবাদন যে তিনি অনড়। গাইবান্ধায় আলু চাষীদের নিয়ে গুণগত মান শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ঠেলার নাম বাবাজি, আস্তে আস্তে বলা শুরু করেছেন— আমরাও ‘হ্যাঁ’: জামায়াত আমির পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত 

কর্মজীবী নারী পতিতা’ বলেছেন জামাত প্রধান। তাই নারী হেনস্তা? হিন্দু বলে নির্যাতন? কুড়িগ্রাম DC ডিসি অন্নপূর্ণা দেবনাথ কোণঠাসার কারণ কি? তিনি হিন্দু? না তিনি নারী? জেলা প্রশাসক অন্নপূর্ণাকে অভিবাদন যে তিনি অনড়।

কুড়িগ্রাম প্রতিনিধিঃ দেশজুড়ে সৎ ও যোগ্য সরকারি কর্মকর্তাদের নিরপেক্ষদৃষ্টিতে কাজ করতে দিচ্ছে না জামাত, শিবির, রাজাকার, মৌলবাদী গুপ্তগোষ্ঠী। নারী ও সংখ্যালঘু হলেই চলছে নির্যাতন। অন্নপূর্ণা DC হয়ে কেন পারবেন তাদের সাথে? সরকার প্রধানরা প্রায় সবাই চাঁদাবাজ। নারীকে কোণঠাসা করে বদনাম রটিয়ে দিলেই হয়। এ যে জেলার উন্নয়নে অন্তরায়, দেশের ভরাডুবি, সে খেয়াল নেই তাদের।

DC অন্নপূর্ণা দেবনাথ কুড়িগ্রামে যোগ দিয়ে জেলা প্রশাসনের কার্যক্রমকে গতিশীল করার চেষ্টা করছেন। স্বার্থন্বেষী মহল পরিকল্পিতভাবে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা এসেছে, সহযোগিতা না করে তাঁকে হয়রানি করা হচ্ছে।

কুড়িগ্রামের বর্তমান জেলা প্রশাসক DC অন্নপূর্ণা দেবনাথের একটি মন্তব্য ঘিরে জেলাজুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। সম্প্রতি ডিসি অফিসে তাঁর সাথে দেখা করতে যাওয়া একটি বিশেষ গোষ্ঠীর বদলি সংক্রান্ত ইঙ্গিতের জবাবে তিনি সোজাসাপ্টা ভাষায় বলেন, “ডিসি চেঞ্জ করলে এই মুহূর্তে করতে পারেন, ব্যাগ গোছানো আছে।”

অভিযোগ উঠেছে নভেম্বর ২০২৫ দায়িত্ব নেয়ার পর থেকেই স্বার্থান্বেষী মহল নিজেদের অনৈতিক স্বার্থ হাসিল করতে না পেরে ডিসি অন্নপূর্ণাকে বিভিন্নভাবে হয়রানি করছে। প্রশাসনের সূত্র মতে, স্বার্থান্বেষীরা বিভিন্ন সময়ে ঘুষ, চাঁদাবাজিসহ অনৈতিক দাবিতে জেলা প্রশাসকের ওপর চাপ সৃষ্টির করছে। ব্যর্থ হয়ে তারা সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয়ভাবে তার বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা এবং বিভিন্ন ‘ট্যাগ’ দেওয়ার চেষ্টা করছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি দল তাদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে কথা বলে এক পর্যায়ে ডিসির বদলির প্রসঙ্গ টানে। DC অন্নপূর্ণা বিচলিত না হয়ে কর্তব্যনিষ্ঠা, ও সরকারি দায়িত্ব পালনে সবসময় প্রস্তুত এবং বদলি সমস্যা নয় জানান।



লাইক করুন