বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আলমডাঙ্গায় বেলগাছি ইউনিয়ন জামায়াতের উদ্যোগে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত ক্ষমতায় গেলে ব্যবসায়ীদের জন্য পাহারাদার হবো: এডভোকেট মাসুদ পারভেজ রাসেল প্রিয় জানো তো চরফ্যাশনে নির্বাচনী প্রচারণায় জামায়াতের হামলায় বিএনপির ৮ নেতাকর্মী আহত ‎ কার বুকেতে বাঁধলি বাসা পাইকগাছার চাঁদখালীতে ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  সিরাজগঞ্জ উল্লাপাড়ায় জামায়াতে ইসলামীতে অর্ধশত নেতাকর্মীর যোগদান ক্ষমতায় গেলে আপসহীন বাংলাদেশ ও যুবকদের ক্ষমতায়ণসহ ২৬ বিষয়ে অগ্রাধিকার দেবে জামায়াত নবম পে-স্কেলের গেজেট দাবিতে পটুয়াখালীতে চতুর্থ শ্রেণীর কর্মচারীদের বিক্ষোভ ও গণকর্মবিরতি চুয়াডাঙ্গায় নির্বাচনি নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

১২ ফেব্রুয়ারির ভোটে দেশ পরিচালনার সিদ্ধান্ত নেবে জনগণ: রফিকুল ইসলাম খান

সিরাজগঞ্জ প্রতিনিধি: আসন্ন নির্বাচনে দেশের ভবিষ্যৎ নেতৃত্ব নির্ধারণে জনগণই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সিরাজগঞ্জ-৪ আসনের প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খান। তিনি বলেন, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্যেই রাজনৈতিক পরিবর্তনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) উল্লাপাড়া উপজেলার মোহনপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর আয়োজিত এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় তিনি সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, দুর্নীতি ও সহিংসতার অভিযোগ তুলে ধরে নির্বাচনে জনগণকে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।

তিনি আরও বলেন, জনগণ একটি দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত ও আধুনিক রাষ্ট্রব্যবস্থা প্রত্যাশা করে। নির্বাচিত হলে উল্লাপাড়া উপজেলাকে মডেল উপজেলায় রূপান্তরের উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন। কৃষিখাতের আধুনিকায়ন, সড়ক উন্নয়ন এবং প্রত্যন্ত অঞ্চলে আইনশৃঙ্খলা জোরদারের বিষয়েও পরিকল্পনার কথা তুলে ধরেন।

মোহনপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি হাফেজ হেলাল উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমীর ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলি, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নুর মোহাম্মদ মন্ডল, উপজেলা জামায়াতের দপ্তর সম্পাদক আব্দুল বারী, উপজেলা যুব বিভাগের সভাপতি আতাউর রহমান, প্রচার সম্পাদক আশরাফুল আলম মুত্তালিব এবং সলপ ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা ফজলুল হকসহ অন্যরা।

পরে বিকেলে উধুনিয়া ইউনিয়নেও অনুরূপ একটি কর্মসূচি অনুষ্ঠিত হয়। সেখানে ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল আলীমের সভাপতিত্বে মাওলানা রফিকুল ইসলাম খান প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের অর্ধশতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদানের তথ্য জানানো হয়।



লাইক করুন