বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আলমডাঙ্গায় বেলগাছি ইউনিয়ন জামায়াতের উদ্যোগে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত ক্ষমতায় গেলে ব্যবসায়ীদের জন্য পাহারাদার হবো: এডভোকেট মাসুদ পারভেজ রাসেল প্রিয় জানো তো চরফ্যাশনে নির্বাচনী প্রচারণায় জামায়াতের হামলায় বিএনপির ৮ নেতাকর্মী আহত ‎ কার বুকেতে বাঁধলি বাসা পাইকগাছার চাঁদখালীতে ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  সিরাজগঞ্জ উল্লাপাড়ায় জামায়াতে ইসলামীতে অর্ধশত নেতাকর্মীর যোগদান ক্ষমতায় গেলে আপসহীন বাংলাদেশ ও যুবকদের ক্ষমতায়ণসহ ২৬ বিষয়ে অগ্রাধিকার দেবে জামায়াত নবম পে-স্কেলের গেজেট দাবিতে পটুয়াখালীতে চতুর্থ শ্রেণীর কর্মচারীদের বিক্ষোভ ও গণকর্মবিরতি চুয়াডাঙ্গায় নির্বাচনি নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

পাইকগাছার চাঁদখালীতে ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত 

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি। পাইকগাছার চাঁদখালীতে ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। ৪ ফেব্রুয়ারী বুধবার বিকালে চাঁদখালী গরুর হাটের মাঠে চাঁদখালী ইউনিয়ন বিএনপি এ জনসভার আয়োজন করে। বিএনপি নেতা সরদার আলাউদ্দীন মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি ছিলেন খুলনা -৬ ( পাইকগাছা-কয়রা) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এসএম মনিরুল হাসান বাপ্পী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ মোঃ আব্দুল মজিদ, সাবেক সাধারণ সম্পাদক এসএম এনামুল হক, সদস্য সচিব এসএম ইমদাদুল হক, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল মান্নান মিস্ত্রি, উপজেলা কৃষক দলের সভাপতি মেছের আলী সানা, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব যজ্ঞেশ্বর সানা কার্ত্তিক, বিএনপি নেতা মনিরুল ইসলাম মনি মোল্লা, আসাদুজ্জামান ময়না। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মোল্লা ইউনুস আলী ও উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব নাজমুল হুদা মিন্টু’র সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা জুলফিকার মোড়ল, আব্দুল কাদের, হাবিবুর রহমান বেলাল, বিশ্বজিৎ সাধু, আব্দুস সালাম খান, ইউনিয়ন মহিলা দলের সভাপতি রেহানা পারভীন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম হোসেন, লুৎফর রহমান সরদার, আমিন উদ্দিন শেখ, রজব আলী গাজী, হাতেম আলী সরদার, এসএমএ বারী, হাবিবুর রহমান হবি, জিবারুল ইসলাম, আব্দুল মান্নান সানা, নজরুল ইসলাম, শেখ ইব্রাহিম, আব্দুর রহিম, জহুরুল ইসলাম, আব্দুল হান্নান গাজী, ইলিয়াস হোসেন, রবিউল ইসলাম, হাবিবুর রহমান জুয়েল, রনজু সরদার, ওবায়দুল্লাহ মীর, মীর আজিজুর রহমান বাবু, হুমায়ুন কবির, সালমান হাবিব চয়ন, সেলিম গাইন, শেখ জিয়া উদ্দিন, ইসমাঈল মালী, হরমুচ গাজী, সবুজ সরদার, সালেক সরদার হাফিজুর রহমান চুন্নু, হাবিবুর রহমান সানা, ইবাদুল শেখ ও অভি বাদশা। জনসভায় অবহেলিত নির্বাচনী এলাকার উন্নয়নে আগামী ১২ ফেব্রুয়ারীর নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিতে এলাকাবাসীর প্রতি আহবান জানান বক্তারা।



লাইক করুন