রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনে ভোট ডাকাতি করতে দেওয় হবে না: শিবির সভাপতি সাদ্দাম প্রশাসনের উর্ধ্বতন মহলে কারও কারও প্রতি দূর্বলতা দেখা গেছে : মির্জা আব্বাস  আলমডাঙ্গা জনসভায় শরিফুজ্জামান শরীফ-জনগণের প্রত্যাশা পূরণে বিএনপি সবসময় প্রতিশ্রুতিবদ্ধ সোচ্চারের জরিপ: উচ্চশিক্ষিতদের ৪০% জামায়াত, ৩০% বিএনপিকে ভোট দিতে চান পটুয়াখালীতে কোস্ট গার্ড–মৎস্য–বন বিভাগের যৌথ অভিযানে বিপুল পরিমাণ শাপলাপাতা মাছ ও জাটকা জব্দ চুয়াডাঙ্গায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মাস্টার ট্রেইনারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আলমডাঙ্গা কলেজিয়েট স্কুলের বার্ষিক সংস্কৃতিক ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা  ৫৪ বছরে দুর্নীতির ফলেই দেশ পাঁচবার ‘চোরের স্বীকৃতি’ পেয়েছে: চরমোনাই পীর পটুয়াখালীতে মাদ্রাসার সুপার ও সভাপতির বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ সময়ের শিক্ষাই

সরকারি জমিতে নির্মিত এনায়েতপুর থানা আওয়ামী লীগ কার্যালয় উচ্ছেদ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় সরকারি জমিতে নির্মিত এনায়েতপুর থানা আওয়ামী লীগের কার্যালয় উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত ভেকু মেশিন ব্যবহার করে স্থাপনাটি অপসারণ করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, এনায়েতপুর হাট–বাজার পেরিফেরি এলাকার সরকারি জমির মধ্যে অবৈধভাবে কার্যালয়টি নির্মাণ করা হয়েছিল। সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত পরিচালিত অভিযানে সেখানে নির্মিত আধাপাকা টিনের ঘর, বারান্দা, ওয়াশরুমসহ সব অবকাঠামো ভেঙে ফেলা হয় এবং জমি উদ্ধার করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, এনায়েতপুর কাপড়ের হাটসংলগ্ন সরকারি জায়গায় গড়ে ওঠা স্থাপনাটি অবৈধ হিসেবে চিহ্নিত হওয়ায় উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়। একই ধরনের অবৈধ স্থাপনা শাহজাদপুর উপজেলার কাপড়ের হাট এলাকার সরকারি জমিতেও চিহ্নিত হয়েছে, যা উচ্ছেদের প্রস্তুতি চলছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৮ সালে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি ও চৌহালী) আসনের সংসদ সদস্য নির্বাচনের পর প্রায় এক বিঘা সরকারি জমির ওপর কার্যালয়টি নির্মাণ করা হয়। সেখানে প্রায় ৬০ হাত দীর্ঘ একটি আধাপাকা টিনের ঘর, উভয় পাশে টিনের বারান্দা, কয়েকটি ওয়াশরুম ও বাথরুম এবং সামনের অংশে খালি জায়গা রাখা ছিল।



লাইক করুন