মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বিদায়ী বৈঠকে সচিবদের ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা জামায়াত ক্ষমতায় এলে নিরাপদে থাকবেন নারীরা, তরুণরা হবে বাংলাদেশের ক্যাপ্টেন: ডা. শফিকুর রহমান ৫০ টাকা করে মিছিলে জনবল সরবরাহ দেন বিএনপির ওয়ার্ড পর্যায়ের নেতা খালিদুজ্জামানের ইশতেহার: অ্যাপসে মিলবে অ্যাম্বুলেন্স-রক্ত, নারীরা পাবেন বিশেষ সুবিধা ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধ: ইসির সিদ্ধান্তে প্রশ্ন তুলে জামায়াত আমিরের কড়া হুঁশিয়ারি পটুয়াখালী কালেক্টরেট স্কুলের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে অভিভাবকদের সংবাদ সম্মেলন নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের ফরিদপুর-১ আসনে ধানের শীষের বিজয়যাত্রা দোলনের সমর্থনে আরও শক্ত খন্দকার নাসিরুল ইসলাম ত্যাগী নেতৃত্ব ও জনআস্থায় একক অবস্থানে বিএনপি সেনাবাহিনীর নাম ভাঙিয়ে চাঁদা দাবি, যুবদল নেতাসহ ৩ জন কারাগারে

নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল না নিয়ে যাওয়ার বিধি পরিবর্তন না করলে নির্বাচন কমিশন (ইসি) ঘেরাওয়ের ‍হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা-১১ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে ১১ দলের নির্বাচনি জনসভায় বক্তব্যকালে এই হুঁশিয়ারি দেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, নির্বাচন কমিশন একটি বিজ্ঞপ্তি দিয়ে বলেছে ভোটকেন্দ্রের ৪০০ গজের আওতায় নাকি মোবাইল নিয়ে ঢুকা যাবে না। ইসি কোন জায়গা থেকে এই বিধি-বিধান বের করছে আমরা জানি না। কার পরিকল্পনার আদলে নির্বাচন কমিশন কাজ করছে এটা জনগণের সামনে স্পষ্ট হচ্ছে। আমরা হুঁশিয়ারি দিচ্ছি আজ সন্ধ্যার মধ্যে এই বিধি-বিধান পরিবর্তন করুন, নাহলে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন ঘেরাও হবে।

ঢাকা-১১ আসনের এই প্রার্থী বলেন, আমরা এতদিন কিছু বলিনি। সব সহ্য করে গেছি। নির্বাচনের দ্বারপ্রান্তে এসে এই ধরনের ভোট কারচুপি, মিডিয়াকে ব্ল্যাকআউট করে দেয়া হবে, মানুষের তথ্য অধিকারকে রোধ করে দেয়া হবে এই ধরনের কোনো আইন করা হলে সেই আইন মেনে নেয়া হবে না।

নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে তিনি বলেন, এতদিন যা করেছেন করেছেন, কিন্তু ১২ ফেব্রুয়ারি যদি কোনো ধরনের পক্ষপাতিত্ব করার পরিকল্পনা থাকে, ফ্যাস্টিস্ট আমলের নির্বাচন কমিশনের যে পরিণতি হয়েছিল তার চেয়েও এই নির্বাচন কমিশনের ভয়াবহ পরিণতি হবে।,



লাইক করুন