মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
ধানের শীষে ভোট চেয়ে বাড়ি ফেরার পথে বিএনপি সমর্থককে কোপাল দলীয় কর্মীরাই আজ রাত ১২টা থেকে মোটরসাইকেল চলাচল বন্ধ নির্বাচনী পরিবেশ খুবই ইতিবাচক: ইইউ পর্যবেক্ষক প্রধান দিনের ভোট দিনে ঝুঁকি নয়, খুঁজুন আস্থার পথ এই দাঁড়ি পাল্লা আসল দাঁড়ি পাল্লা নয়, সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু  জামায়াতে যোগ দিলেন বিএনপির সাবেক এমপির ভাইসহ ৩৫০ জন বিএনপি এখন চাঁদাবাজ-মামলাবাজদের দখলে: হাসনাত আবদুল্লাহ বিদায়ী বৈঠকে সচিবদের ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা জামায়াত ক্ষমতায় এলে নিরাপদে থাকবেন নারীরা, তরুণরা হবে বাংলাদেশের ক্যাপ্টেন: ডা. শফিকুর রহমান ৫০ টাকা করে মিছিলে জনবল সরবরাহ দেন বিএনপির ওয়ার্ড পর্যায়ের নেতা

এই দাঁড়ি পাল্লা আসল দাঁড়ি পাল্লা নয়, সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু 

আব্দুর রাজ্জাক বাবু সিরাজগঞ্জ: এই দাঁড়ি পাল্লা আসল দাঁড়িপাল্লা নয়,সিরাজগঞ্জ -৫ বেলকুচি চৌহালী আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী আমিরুল ইসলাম খাঁন আলিমের সর্বশেষ বেলকুচি সরকারি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় এ সব কথা বলেন জনসভার প্রধান অতিথি, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, তিনি আরও বলেন একটি দল (জমায়াত)তারা নাকি সৎ মানুষের শাসন কায়েম করতে চায়,তাহলে কি তারাই শুধু সৎ আমরা সৎ না, দাঁড়ি টুপি পড়লেই সৎ মানুষ হওয়া যায়, আমদের দাঁড়ি নেই,আমরা তো মুসলমান নামাজ পড়ি, হজ পালন করি,রোজা রাখি যাকাত দেই,তা হলে আমরা অসৎ, এসময় তিনি সাধারণ ভোটারদের বলেন ওরা প্রতারক ওদের কথা শুনবেন না,নির্বাচনী জনসভায় উপস্থিত হাজার হাজার মানুষের কাছে প্রশ্ন রেখে বলেন, তারা এই নির্বাচনে লাখ লাখ টাকা খরচ করছে এত টাকা কোথায় থেকে আসে। তারা বলে ভোট দিলে পাল্লায় ভোট পাবে আল্লাহ, দাঁড়ি পাল্লায় ভোট দিলে কবরেও নাকি ফেরেস্তারা কোন কিছু জিজ্ঞেস করবে না, তারা ইসলামকে পুজি করে মানুষের কাছে ভোট চায়, তাদের এই মিথ্যাচারে কান দেবেন না, তারা হাসিনার মত সন্ত্রাসী করে ক্ষমতায় যেতে চায়,জামায়াতে আমির ঢাকায় মিটিং করে নির্বাচনের আগেই ছাত্রনেতাদের মন্ত্রী বানায়,আবার যখন দেখে নির্বাচনে জয়ী হতে পারবে না নির্বাচন বাতিলের পায়তারা করে, ক্ষমতা যাওয়ার আগেই তারা সরকারে কাকে কোন পদে বসাবে সেটা ভাগাভাগি শুরু করেছে,তাহলে তারা দেশের কি উন্নয় করবে দেশের মানুষের কি ভাগ্যের পরিবর্তন করবে,তারা ভোট চুরির জন্য লাখ লাখ নতুন বোরখা বানিয়েছে তারা ছেলেদের এই বোরখা পরিয়ে ভোট চুরি করবে তাই ভোটের দিন সকলকে সজাগ থাকতে হবে।

আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে আমিরুল ইসলাম খাঁন আলিমকে জয়ী করার জন্য আহব্বান জানান, আর ধানের শীষ জয়ী হলে তারেক জিয়া মন্ত্রী হবে, তারেক জিয়া মন্ত্রী হলে দেশের উন্নয়ন হবে দেশের মানুষ বাচবে বেলকুচির উন্নয়ন হবে।

বেলকুচি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডলের সঞ্চালনায়,বিএনপির সাবেক সভাপতি হাজী জামাল উদ্দিন ভুইয়ার সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ -৫ বেলকুচি চৌহালী আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী আমিরুল ইসলাম খাঁন আলিম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় তাঁতি দলের যুগ্ম আহব্বায়ক গোলাম মওলা খান বাবলু,

এ সময় জেলা উপজেলা পর্যায়ের বিএনপি, যুবদল,ছাত্রদল,স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীসহ হাজার হাজার ধানের শীষ সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।



লাইক করুন