বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে তিন ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ জামায়াত আমিরের ১৩টি নির্বাচনী বুথ ভাঙচুরের অভিযোগ নওগাঁয় ককটেল-বোমাসহ কেমিক্যাল উদ্ধার ৭৪ লাখ টাকাসহ আটক হওয়া সেই জামায়াত নেতার হার্ট অ্যাটাক, সিসিইউতে ভর্তি কোনো অবস্থাতেই ভোটের মাঠ ছাড়বে না জামায়াত : এহসানুল মাহবুব জুবায়ের বাংলাদেশের মানুষ যাকে নির্বাচিত করবে তার সঙ্গেই কাজ করবে যুক্তরাষ্ট্র ৫০ লাখ নয়, বৈধ খাত দেখাতে পারলে ৫ কোটি টাকা বহনেও বাধা নেই: ইসি ব্যবসার টাকাকে নির্বাচনের বলে ভিন্নখাতে নেয়ার চক্রান্ত চলছে তিন ভাগে বিভক্ত আওয়ামী লীগের ভোট সাগর–রুনি হত্যার ১৪ বছর ; অন্তর্বর্তী সরকারের আমলেও নেই অগ্রগতি

ব্যবসার টাকাকে নির্বাচনের বলে ভিন্নখাতে নেয়ার চক্রান্ত চলছে

নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরের কাছ থেকে টাকা উদ্ধারের ঘটনা ভিন্নখাতে নেয়ার চক্রান্ত চলছে। এই অর্থ নির্বাচন সংশ্লিষ্ট নয়, তার ব্যবসার টাকা।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এর আগে দুপুর ১২টার ‍দিকে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে বিপুল পরিমাণ টাকাসহ আটক করে পুলিশ। সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রায় ৫০ লাখ টাকাসহ তাকে আটক করা হয়েছে। টাকা গণনা চলছে।

যদিও আটকের পর বেলাল উদ্দিন একটি ভিডিওতে বলেছেন, টাকার পরিমাণ প্রায় ৬০ লাখ। এটি তার ব্যবসার টাকা। বেলাল উদ্দিন কামিল মাদরাসার শিক্ষক। তিনি ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া এলাকার বাসিন্দা।,



লাইক করুন