বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে তিন ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ জামায়াত আমিরের ১৩টি নির্বাচনী বুথ ভাঙচুরের অভিযোগ নওগাঁয় ককটেল-বোমাসহ কেমিক্যাল উদ্ধার ৭৪ লাখ টাকাসহ আটক হওয়া সেই জামায়াত নেতার হার্ট অ্যাটাক, সিসিইউতে ভর্তি কোনো অবস্থাতেই ভোটের মাঠ ছাড়বে না জামায়াত : এহসানুল মাহবুব জুবায়ের বাংলাদেশের মানুষ যাকে নির্বাচিত করবে তার সঙ্গেই কাজ করবে যুক্তরাষ্ট্র ৫০ লাখ নয়, বৈধ খাত দেখাতে পারলে ৫ কোটি টাকা বহনেও বাধা নেই: ইসি ব্যবসার টাকাকে নির্বাচনের বলে ভিন্নখাতে নেয়ার চক্রান্ত চলছে তিন ভাগে বিভক্ত আওয়ামী লীগের ভোট সাগর–রুনি হত্যার ১৪ বছর ; অন্তর্বর্তী সরকারের আমলেও নেই অগ্রগতি

নওগাঁয় ককটেল-বোমাসহ কেমিক্যাল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনের একদিন আগেই নওগাঁর বদলগাছীতে ১০টি ককটেল-পেট্রোল বোমাসহ কেমিক্যাল উদ্ধার করেছে র‌্যাব-৫ এর সদস্যরা। জনবসতিপূর্ণ এলাকায় এমন বিস্ফোরক উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। যদিও বোমাগুলো উদ্ধার করে নিস্ক্রিয় করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বুধবার (১১ ফেব্রুয়ারী) সকালে উপজেলার ঝারঘড়িয়া গ্রামের সম্পদ সরদার নামের এক মুদি দোকানের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় বোমাগুলো উদ্ধার করা হয়। এরপর বেলা ১২ টায় বোমাগুলো নিস্ক্রিয় করে বোম ডিসপোজাল ইউনিট। র‌্যাব-৫, সিপিসি-৩ থেকে ইমেইলে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। আর সময়মতো পদক্ষেপ নেওয়ায় সম্ভাব্য বড় ধরনের নাশকতা এড়ানো গেছে বলে জানিয়েছে পুলিশ।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সকল অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় বুধবার সকালে র‌্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা জেলার সকল থানা এলাকায় টহল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযানে বের হয়। অভিযানে গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, জেলার বদলগাছী থানাধীন ঝারঘড়িয়া গ্রামের মৃত তছির উদ্দিন সরদারের ছেলে সম্পদ সরদারের মুদি দোকানের পাশের গলিতে পরিত্যক্ত অবস্থায় সন্দেহজনক কিছু মালামাল রয়েছে।

এমন সংবাদে সেখানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৬টি ককটেল, ৪টি পেট্রোলবোমা ও বোমা তৈরির ৪০০ গ্রাম কেমিক্যাল পদার্থ উদ্ধার করা হয়। যেগুলো একটি প্লাস্টিকের বস্তার ভিতর কাগজের কার্টুনে মোড়ানো অবস্থায় ছিল। পরবর্তীতে বোম ডিসপোজাল টিমের সহায়তায় উদ্ধারকৃত একটি সরিষা ক্ষেতে ফাঁকা মাঠে সামনে ধ্বংশ করা হয়। এছাড়া বদলগাছী থানায় জিডি করা হয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এদিকে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার আক্কেলপুর গুরুত্বপূর্ণ সড়কের পাশ থেকে সন্দেহজনক একটি সাদা বস্তা দোকানের পাশে পড়ে থাকতে দেখে টহলরত র‌্যাব সদস্যরা। পরে সেনাবাহিনী, পুলিশ, ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালিয়ে কাঁচের বোতলে তৈরি চারটি পেট্রোল বোমা উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে বোমাগুলো বোম ডিসপোজাল ইউনিট বোমাগুল নিরাপদ স্থানে সরিয়ে বিশেষ কৌশলে নিস্ক্রিয় করে।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, “অভিযান চালিয়ে বোমাগুলো উদ্ধার করা হয়েছে। এগুলো সক্রিয় অবস্থায় ছিল। দ্রুত নিস্ক্রিয় করায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।”

তিনি আরও জানান, কারা এবং কী উদ্দেশ্যে এসব পেট্রোল বোমা সেখানে রেখেছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা হয় নি।

স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, “এলাকায় স্কুল, বাজার ও বসতবাড়ি কাছাকাছি। যদি এগুলো বিস্ফোরিত হতো, বড় দুর্ঘটনা ঘটতে পারত।” সিরাজুল ইসলাম নামের এক স্থানীয় বাসিন্দা বলেন, এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ভোটের আগের দিন বোমা উদ্ধার। ভোট কেন্দ্রে যেতে ভয় কাজ করছে।”

ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি বাড়ানো হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। তবে জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত থাকবে।,



লাইক করুন