শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :

বিয়ের সাজে ভোটকেন্দ্রে বর, বললেন ‘আগে ভোট পড়ে বিয়ে

নিজস্ব প্রতিবেদক: নীলফামারীর সৈয়দপুরে নিজের বিয়ের অনুষ্ঠানে যাওয়ার আগে ভোটকেন্দ্রে উপস্থিত হলেন বর। জীবনের এই গুরুত্বপূর্ণ দিনে নাগরিক দায়িত্ব পালন করতে এসেছেন মো. সামিউল ইসলাম (৩২)।

আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১২ টায় কনের বাড়িতে যাওয়ার কথা ছিল সামিউলের। তার আগে সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে গিয়ে ভোটদান করেন তিনি।

ভোট দেওয়ার পর সামিউল ইসলাম বলেন, ‘ভোট শুধু অধিকার নয়, এটি আমাদের দায়িত্ব। জীবনের যেকোনো ব্যস্ত সময়ে, এমনকি আজকের মতো ব্যক্তিগত আনন্দের দিনে ও আমি দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিতে চাই। তাই আগে ভোট পরে বিয়ে।’

সামিউল ইসলাম সৈয়দপুর উপজেলার নিয়ামতপুর সরকারপাড়া এলাকার বাসিন্দা।

তিনি স্থানীয় বাসিন্দা মো. মনজুরুল ইসলামের ছেলে। বিয়ের মতো ব্যক্তিগত আনন্দের দিনেও ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়ে এলাকায় প্রশংসা কুড়িয়েছেন তিনি।



লাইক করুন