শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় তিনটি আসনে জামায়াতের জয়, একটিতে বিএনপি বাংলাদেশের নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় চীনা দূতাবাসের অভিনন্দন তারেক রহমানকে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদি জামায়াতের হেভিওয়েট তিন নেতার পরাজয় সিরাজগঞ্জ -৫ বেলকুচি আসনে আলী আলমকে হারিয়ে ধানের শীষের জয়। সিরাজগঞ্জ-এর ৬ আসনের ৫টিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রার্থীর জয় নির্বাচনের ফলাফল ঘোষণায় ‘চক্রান্ত ও ষড়যন্ত্রের’ অভিযোগ নিয়ে ইসিতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল পিরোজপুরে দুই আসনে সাঈদীর দুই ছেলে এগিয়ে ফল আসার আগেই ‘বিজয়ী’ ঘোষণা, ধানের শীষ প্রার্থীকে শুভেচ্ছা শিশির মনিরের ৪৫ কেন্দ্রের ফলাফলে এগিয়ে আমির হামজা

সিরাজগঞ্জ -৫ বেলকুচি আসনে আলী আলমকে হারিয়ে ধানের শীষের জয়।

আব্দুর রাজ্জাক বাবু,সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ -৫ বেলকুচি চৌহালী আসনে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী আমিরুল ইসলাম খাঁন আলিম। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকে আলী আলমকে ২৮ হাজার ১ শত ৮৪ ভোটে হারিয়েছেন।সিরাজগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা বৃহস্পতিবার ভোট গণনা শেষে রাত এগারোটার দিকে এ ফল ঘোষণা করেন।

উপজেলা রিটার্নিং কর্মকর্তা থেকে পাওয়া, এই আসনের ১৩১টি কেন্দ্রে সরাসরি ভোট গ্রহণ হয়। এতে বিএনপির আমিরুল ইসলাম খাঁন আলিম ১ লাখ ৩৪ হাজার ৯৮৯ ভোট পান।

অন্যদিকে, এই আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ আলী আলম ১৩১টি কেন্দ্রে পেয়েছেন ১ লাখ ৬ হাজার ৮০৫ ভোট।

অর্থাৎ বিএনপি প্রার্থী আমিরুল ইসলাম খাঁন আলিম ২৮ হাজার ১৮৪ ভোটের ব্যবধানী জয়ী হয়েছেন।



লাইক করুন