শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম :
অংকুরীঘোনায় বিদর্শন ভাবনা কোর্স ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন নির্বাচনে মেঘনা আলম ও আম জনতার তারেকের জামানত বাজেয়াপ্ত কুষ্টিয়ায় তিনটি আসনে জামায়াতের জয়, একটিতে বিএনপি বাংলাদেশের নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় চীনা দূতাবাসের অভিনন্দন তারেক রহমানকে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদি জামায়াতের হেভিওয়েট তিন নেতার পরাজয় সিরাজগঞ্জ -৫ বেলকুচি আসনে আলী আলমকে হারিয়ে ধানের শীষের জয়। সিরাজগঞ্জ-এর ৬ আসনের ৫টিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রার্থীর জয় নির্বাচনের ফলাফল ঘোষণায় ‘চক্রান্ত ও ষড়যন্ত্রের’ অভিযোগ নিয়ে ইসিতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল পিরোজপুরে দুই আসনে সাঈদীর দুই ছেলে এগিয়ে

তারেক রহমানকে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদি

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে দলটির নেতা তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শুক্রবার সকালে এক টুইট বার্তায় তিনি বলেন, এই বিজয় বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন এবং গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনে ভারত পাশে থাকবে।

একই সঙ্গে দুই দেশের বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার ও অভিন্ন উন্নয়ন লক্ষ্যে একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন প্রতিবেশী দেশটির প্রধানমন্ত্রী।

এর আগে যুক্তরাষ্ট্র ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি এবং তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।

পাশাপাশি বাংলাদেশে সফলভাবে নির্বাচন আয়োজনের জন্য দেশটির জনগণকে অভিনন্দন জানিয়েছে দেশটি।,



লাইক করুন