শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনাম :
ভোটে জিতেই কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা সকল প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক রক্ষায় কাজ করবে বিএনপি: সালাহউদ্দিন আহমদ কেন্দ্রে বিএনপির পরাজয়,ক্ষোভে শিবির নেতার বাড়িতে হামলা-ভাংচুর ও নারীদের হেনস্তা অতীতের তুলনায় এ নির্বাচনে সাংবাদিক নির্যাতন কমেছে: বিএমএসএফ অংকুরীঘোনায় বিদর্শন ভাবনা কোর্স ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন নির্বাচনে মেঘনা আলম ও আম জনতার তারেকের জামানত বাজেয়াপ্ত কুষ্টিয়ায় তিনটি আসনে জামায়াতের জয়, একটিতে বিএনপি বাংলাদেশের নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় চীনা দূতাবাসের অভিনন্দন তারেক রহমানকে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদি জামায়াতের হেভিওয়েট তিন নেতার পরাজয়

নির্বাচনে মেঘনা আলম ও আম জনতার তারেকের জামানত বাজেয়াপ্ত

নিজস্ব প্রতিবেদক: শান্তিপূর্ণভাবে শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় শুরু হয়ে ভোটগ্রহণ চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। রাত থেকে বেসরকারিভাবে শুরু হয় ফলাফল প্রকাশ। ঢাকা-৮ আসন থেকে গণ অধিকার পরিষদের প্রার্থী হিসেবে ট্রাক প্রতীকে নির্বাচনে অংশ নেন মেঘনা আলম। রিটার্নিং কর্মকর্তার ঘোষিত ফলাফল অনুযায়ী, ট্রাক প্রতীকে সর্বমোট ৬০৮টি ভোট পেয়েছেন তিনি। এ আসন থেকে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী মির্জা আব্বাস। তিনি পেয়েছেন ৫৯ হাজার ৩৬৬ ভোট। অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মো. নাসীরুদ্দীন পাটওয়ারী শাপলা কলি প্রতীকে পেয়েছেন ৫৪ হাজার ১২৭ ভোট।

অন্যদিকে, ঢাকা-১২ আসনে বেসরকারিভাবে প্রাপ্ত ফলে আমজনতা দলের সদস্য সচিব মো. তারেক রহমান প্রজাপতি প্রতীক নিয়ে পেয়েছেন মাত্র ১ হাজার ৪৪ ভোট। প্রাপ্ত ফল অনুযায়ী, এই আসনে মোট বৈধ ভোট পড়েছে ১ লাখ ২২ হাজার ২৬৮টি। যা মোট ভোটের ৩৭ দশমিক ৪২ শতাংশ। এখানে ৫৩ হাজার ৭৭৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন জামায়াত মনোনীত প্রার্থী সাইফুল আলম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ‘কোদাল’ প্রতীকে পেয়েছেন ৩০ হাজার ৯৬৩ ভোট। এদিকে, এই আসনে মোট বাতিল ভোটের সংখ্যা ২ হাজার ৪৪৪টি। মানে বাতিল হওয়া ভোটের থেকেও কম ভোট পেয়েছেন আমজনতার তারেক।

নির্বাচন কমিশনের (ইসি) পরিপত্রে বলা আছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো প্রার্থী সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ না পেলে তার জামানত বাজেয়াপ্ত হবে। প্রয়োজনীয় ভোট না পাওয়ার ফলে বাজেয়াপ্ত হবে তাদের জামানত।



লাইক করুন