শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম :
ভোটে জিতেই কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা সকল প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক রক্ষায় কাজ করবে বিএনপি: সালাহউদ্দিন আহমদ কেন্দ্রে বিএনপির পরাজয়,ক্ষোভে শিবির নেতার বাড়িতে হামলা-ভাংচুর ও নারীদের হেনস্তা অতীতের তুলনায় এ নির্বাচনে সাংবাদিক নির্যাতন কমেছে: বিএমএসএফ অংকুরীঘোনায় বিদর্শন ভাবনা কোর্স ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন নির্বাচনে মেঘনা আলম ও আম জনতার তারেকের জামানত বাজেয়াপ্ত কুষ্টিয়ায় তিনটি আসনে জামায়াতের জয়, একটিতে বিএনপি বাংলাদেশের নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় চীনা দূতাবাসের অভিনন্দন তারেক রহমানকে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদি জামায়াতের হেভিওয়েট তিন নেতার পরাজয়

অংকুরীঘোনায় বিদর্শন ভাবনা কোর্স ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

রয়েল দত্ত,রাউজান প্রতিনিধি: গহিরা অংকুরীঘোনা আর্ন্তজাতিক মহাশ্মশান ভাবনা কেন্দ্রে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শান্ত পরিবেশে দশ দিনব্যাপী বিদর্শন ভাবনা কোর্স সফলভাবে সম্পন্ন হয়েছে। চট্টগ্রাম উপজেলার বিভিন্ন বৌদ্ধ বিহার থেকে আগত প্রায় শতাধিক

দায়ক-দায়িকা বিদর্শন ভাবনা অনুশীলনে অংশ গ্রহণ করে।বিদর্শন ভাবনা পরিচালনা করেন বিদর্শন সাধক সত্যপাল মহাথেরো এবং আলোকাবংশ থেরো।

বিহার সেবক কমিটির আয়োজনে প্রয়াত ত্রয়োদশ সংঘরাজ শাসনশোভন ডঃ জ্ঞানশ্রী মহাথেরো মহোদয়ের পূনঃস্মৃতি স্মরনে অষ্টপরিস্কারসহ মহতী সংঘদান,নব নির্বাচিত চতুদর্শ সংঘরাজ বিচিত্র ধর্মকথিক শ্রীমৎ ধর্মপ্রিয় মহাথেরো মহোদয়কে সংবর্ধনা, বিদর্শনাচার্য শ্রীমৎ সত্যপাল মহাথেরো মহোদয়ের ৫১তম জন্মবার্ষিকী উদযাপন,শ্রীমৎ কুলবংশ ভিক্ষু কর্তৃক অনুবাদকৃত ষড়ায়তনবর্গ অর্থকথা খন্ডের মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে।টিপু বড়ুয়ার পঞ্চশীল প্রার্থনা,কুলবংশ ভিক্ষু ও বনরত্ন ভিক্ষুর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বিহার সেবক কমিটির সাধারণ সম্পাদক রাজীব বড়ুয়া।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শাসনস্তম্ভ শাসনপ্রিয় মহাথেরো, উদ্ভোধক-ভদন্ত তিলোকাবংশ মহাস্থবির, প্রধান অতিথি-ভদন্ত ড.জ্ঞানরত্ন মহাথেরো।

প্রনীত সদ্ধর্মদেশক-ভদন্ত শাসনরক্ষিত মহাথেরো,

প্রধান সদ্ধর্মদেশক-ভদন্ত মৈত্রীপ্রিয় মহাথেরো,

মুখ্য আলোচক-ভদন্ত বিপুলসেন মহাথেরোসহ প্রাঙ্ঘ ভিক্ষুসংঘ উপস্থিত ছিলেন।সমাপনী দিনে সকালে ভিক্ষু সংঘ ও ধ্যানীবৃন্দের প্রার্থনা এবং ধর্মদেশনার মাধ্যমে কর্মসূচির সূচনা হয়।এরপর ভিক্ষু সংঘের পিন্ডদান, ধর্মদেশনা ও মঙ্গল কামনার মধ্য দিয়ে দশ দিনব্যাপী বিদর্শন ভাবনা কর্মশালার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।



লাইক করুন