শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ভোটে জিতেই কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা সকল প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক রক্ষায় কাজ করবে বিএনপি: সালাহউদ্দিন আহমদ কেন্দ্রে বিএনপির পরাজয়,ক্ষোভে শিবির নেতার বাড়িতে হামলা-ভাংচুর ও নারীদের হেনস্তা অতীতের তুলনায় এ নির্বাচনে সাংবাদিক নির্যাতন কমেছে: বিএমএসএফ অংকুরীঘোনায় বিদর্শন ভাবনা কোর্স ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন নির্বাচনে মেঘনা আলম ও আম জনতার তারেকের জামানত বাজেয়াপ্ত কুষ্টিয়ায় তিনটি আসনে জামায়াতের জয়, একটিতে বিএনপি বাংলাদেশের নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় চীনা দূতাবাসের অভিনন্দন তারেক রহমানকে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদি জামায়াতের হেভিওয়েট তিন নেতার পরাজয়

কেন্দ্রে বিএনপির পরাজয়,ক্ষোভে শিবির নেতার বাড়িতে হামলা-ভাংচুর ও নারীদের হেনস্তা

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে নির্বাচনের ফল ঘোষণার পর স্থানীয় শিবির নেতার বাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা, ভাঙচুর এবং নারীদের মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে।

বৃহস্পতিবার রাতে মনিগ্রাম ইউনিয়নের ৩ নং ওয়ার্ড মহদীপুর কেন্দ্রের ফলাফলে বিএনপি প্রার্থী বিপুল ভোটে পরাজিত হওয়ার পর ইউনিয়ন বিএনপি সভাপতি হেলাল উদ্দিন রিয়ালের নেতৃত্বে মওদুদ, আনারুল, রতন, সামাদ, হক, পলাশসহ শতাধিক নেতাকর্মী থানা শিবির সভাপতি আব্দুল জাব্বারের বাড়ি এবং আরও কয়েকটি বাড়িতে হামলা চালানো হয়। অভিযোগ করা হয়েছে, এই সময় বাড়িতে থাকা নারীদের হেনস্তা করা হয়েছে এবং ভাঙচুরের ফলে মোটরসাইকেল, টিভি ও অন্যান্য আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।

শিবির সভাপতি আব্দুল জাব্বার অভিযোগ করে বলেন, “রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের মনিগ্রাম ইউনিয়নের মহদীপুর ৩ নং ওয়ার্ডে নির্বাচনী ফল ঘোষণার পর রাত ৮টার দিকে বিএনপি ইউনিয়ন সভাপতি ও মাদক ব্যবসায়ী হেলাল উদ্দিন রিয়ালের নেতৃত্বে ১৩০ জন সন্ত্রাসী চাইনিজ কুড়াল ও দেশীয় অস্ত্র নিয়ে আমার বাড়িতে হামলা চালায়। মটরসাইকেল ভাঙচুরসহ প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। আমার মা ও ভাবিকেও শারীরিকভাবে আঘাত করা হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, হামলার সময় তার বড় ভাইয়ের ৭ মাসের শিশু সন্তানও আঘাতপ্রাপ্ত হয়েছে এবং প্রতিবেশীদের তিনটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।

অভিযুক্ত বিএনপি নেতা হেলাল উদ্দিন রিয়ালের সঙ্গে এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

তবে ছাত্রদল নেতা মওদুদ আহমেদ মধু পাল্টা অভিযোগ করে বলেন, “জামায়াত শিবিরের লোকজন রাতের আঁধারে আমাদের ওপর হামলা চালিয়ে ইউনিয়ন সভাপতি হেলাল উদ্দিন রিয়ালের মাথা ফাটিয়ে দিয়েছে এবং নিজেরা বাড়ি ভাঙচুর করে বিএনপি নেতাকর্মীদের ফাঁসাতে চাচ্ছে।”



লাইক করুন