শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে ব্রিটিশ হাইকমিশন ভোটে জিতেই কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা সকল প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক রক্ষায় কাজ করবে বিএনপি: সালাহউদ্দিন আহমদ কেন্দ্রে বিএনপির পরাজয়,ক্ষোভে শিবির নেতার বাড়িতে হামলা-ভাংচুর ও নারীদের হেনস্তা অতীতের তুলনায় এ নির্বাচনে সাংবাদিক নির্যাতন কমেছে: বিএমএসএফ অংকুরীঘোনায় বিদর্শন ভাবনা কোর্স ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন নির্বাচনে মেঘনা আলম ও আম জনতার তারেকের জামানত বাজেয়াপ্ত কুষ্টিয়ায় তিনটি আসনে জামায়াতের জয়, একটিতে বিএনপি বাংলাদেশের নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় চীনা দূতাবাসের অভিনন্দন তারেক রহমানকে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদি

সকল প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক রক্ষায় কাজ করবে বিএনপি: সালাহউদ্দিন আহমদ

নিজস্ব প্রতিবেদক: সকল প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক রক্ষায় কাজ করবে বিএনপি বলে জানিয়েছে দলটির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনে ধানের শীষ প্রতীকে বিজয়ী সালাহউদ্দিন আহমদ। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, এবারের নির্বাচনে বিএনপির বিজয় প্রত্যাশিত ছিল। তারেক রহমানের উপস্থিতি ঘিরে মানুষের অংশগ্রহণ লক্ষণীয় ছিল। নির্বাচনের মাধ্যমে দেশে শক্তিশালী গণতন্ত্রের ভিত্তি রচিত হয়েছে। জুলাই সনদ রাজনৈতিক সমঝোতার প্রতীক, তা অক্ষরে অক্ষরে পালন করা হবে। তরুণ প্রজন্মের প্রত্যাশা অনুযায়ী মেধানির্ভর, প্রযুক্তিনির্ভর দেশ গঠন করা হবে। সেজন্য সবার সহযোগিতারও আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, তিনটি বিষয় খুব স্পষ্টভাবে বলতে চাই—আইনের শাসন প্রতিষ্ঠা, দেশে দুর্নীতিমুক্ত পরিবেশ এবং অর্থনৈতিক সমৃদ্ধি। আর গেজেটের মাধ্যমে ফলাফল ঘোষণার পর, সাংবিধানিক নিয়মে শপথ অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে বিএনপি ও জোটের প্রার্থীরা জয় পেয়েছে ২১৩ আসনে। দুই দশক পর দল হিসেবে ফের এককভাবে সরকার গঠনের পথে জাতীয়তাবাদী দল। জামায়াতসহ ১১ দলীয় ঐক্য ৭৭ আসনে জয় পেয়েছে। স্বতন্ত্র ৬ প্রার্থী বিজয়ী। এদিকে, আদালতের নিষেধাজ্ঞায় ফলাফল ঘোষণা করা যাচ্ছে না শেরপুর-৩, চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনে। তাই, ২৯৬ আসনের বেসরকারি ফলাফল প্রকাশ করা হচ্ছে।,



লাইক করুন