নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ভূমিধস বিজয়ের জন্য তারেক রহমান ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) অভিনন্দন জানিয়েছে ব্রিটিশ হাইকমিশন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন এক বার্তায় জানায়, বাংলাদেশ নতুন অধ্যায়ে প্রবেশ করায় দেশটির জনগণকেও অভিনন্দন।
বার্তায় বলা হয়, অর্থনৈতিক প্রবৃদ্ধি, অভিবাসন, জলবায়ু ও নিরাপত্তা—এই চারটি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে ইচ্ছুক যুক্তরাজ্য।,