রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
গণতন্ত্রের নবসূর্যোদয়: বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে জাতীয় প্রতিদিনের আলোচিত কণ্ঠ পত্রিকার পক্ষ থেকে অভিনন্দন  ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাবেন তারেক রহমান নিজ হাতেই নির্বাচনী ব্যানার সরালেন জামায়াত আমির নির্বাচনের ফল শান্তভাবে গ্রহণ করায় জামায়াত আমিরকে প্রধান উপদেষ্টার ধন্যবাদ রূপগঞ্জে বিএনপি অফিসে পেট্রোল বোমা নিক্ষেপ দ্বিকক্ষ সংসদের নতুন কাঠামো: উচ্চকক্ষ ও নিম্নকক্ষের কার্যপ্রণালি ভারতে চলন্ত গাড়ির ওপর ধসে পড়লো মেট্রোরেলের পিলার, নিহত ১ আজ থেকে আমরা স্বাধীন : তারেক রহমান চিত্রনায়ক ওস্তাদ জাহাঙ্গীর আলম ট্রাভেল এন্ড ট্যুরিজম আইকনিক আজীবন সম্মাননায় ভূষিত নির্বাচনের পরের দিন পরিবহনে চাঁদাবাজি, গণধোলাই দিল জনতা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ২৯৭ নবনির্বাচিত এমপির গেজেট প্রকাশ

বি.এম. সাদ্দাম হোসেন ; স্টাফ রিপোর্টারঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী ২৯৭ জন সংসদ সদস্যের (এমপি) নামের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে এ গেজেট জারি করা হয়। এর মধ্য দিয়ে নবনির্বাচিত সংসদ সদস্যদের ফলাফল আনুষ্ঠানিক স্বীকৃতি পেল।

ভোট ও ফলাফল ঘোষণা–

ইসি সূত্রে জানা গেছে, মোট ৩০০টি সংসদীয় আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণের কথা থাকলেও আইনি জটিলতা ও এক প্রার্থীর মৃত্যুর কারণে কয়েকটি আসনের ফলাফল স্থগিত রাখা হয়। এর মধ্যে ২৯৭টি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয় এবং পরবর্তীতে চূড়ান্ত ফলাফল প্রকাশের পর গেজেট আকারে তা প্রকাশিত হলো।

এর আগে, গত বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সংবিধান সংস্কারসংক্রান্ত জাতীয় গণভোট অনুষ্ঠিত হয়। শুক্রবার দুপুরে ২৯৭টি আসনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। আনুষ্ঠানিকতা সম্পন্ন করে দিবাগত রাতে গেজেট প্রকাশ করা হয়।

আসনভিত্তিক দলীয় ফলাফল–

ঘোষিত ফলাফল অনুযায়ী, ২৯৯টি আসনের মধ্যে ২৯৭টি আসনের ফলাফলে প্রধান বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পেয়েছে ২০৯টি আসন। তাদের মিত্র দলগুলোর মধ্যে গণঅধিকার পরিষদ, বাংলাদেশ জনতা পার্টি (বিজেপি) এবং গণসংহতি আন্দোলন পেয়েছে একটি করে আসন।

অন্যদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামী এককভাবে অর্জন করেছে ৬৮টি আসন। দলটির জোটসঙ্গী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে ৬টি আসন। এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিশ ২টি আসন এবং খেলাফত মজলিশ পেয়েছে ১টি আসন।

এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি আসনে জয়লাভ করেছে। স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন ৬টি আসনে।

সংসদ গঠনের প্রক্রিয়া শুরু–

গেজেট প্রকাশের মাধ্যমে নতুন সংসদ গঠনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হলো। সংবিধান অনুযায়ী, গেজেট প্রকাশের পর নির্ধারিত সময়ের মধ্যে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করবেন। এরপরই ত্রয়োদশ জাতীয় সংসদের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে।

নির্বাচন কমিশন জানিয়েছে, যেসব আসনের ফলাফল এখনো স্থগিত রয়েছে, সেগুলোর বিষয়ে আইনি জটিলতা নিরসন ও প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।



লাইক করুন