বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে চৌহালীতে বিএনপির সমর্থক জিওপি থেকে শতাধিক সমর্থকের এনসিপিতে যোগদান ফেসবুক পোষ্টে ঈদ উপহার পেল ছিন্নমুল ২২ বেদে পরিবার বেলকুচিতে জোরপূর্বক জায়গা দখল করে দেয়াল নির্মাণ, থানায় অভিযোগ বেলকুচিতে দুস্থদের মাঝে পৌর কাউন্সিলরের ঈদ বস্ত্র ও নগদ অর্থ বিতরণ আইনশৃঙ্খলার অবনতিতে উদ্বেগ প্রকাশ ছাত্রশিবিরের স্কুল ভর্তি লটারির অবসান, পরীক্ষা ভিত্তিক ব্যবস্থা শুরু এনসিপি নেতারা গণভোট নিয়ে অর্ধেক বুঝেছেন: আইনমন্ত্রী মঙ্গলবার থেকে ঈদের ছুটি শুরু মার্কিন রণতরিকে সহায়তাকারীদের হামলার হুমকি ইরানের পেশাদারিত্ব ও মানবিকতার অনন্য দৃষ্টান্ত: চুয়াডাঙ্গায় পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের বিদায় সংবর্ধনা

মণ্ডপে মণ্ডপে ৫শ কেজি করে চাল দিচ্ছে সরকার

স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের ৬৪ জেলায় ৩০ হাজার ১৯৩টি পূজামণ্ডপে বিতরণের জন্য ১৫ হাজার ৫৯৬ টন চাল বরাদ্দ দিয়েছে সরকার। প্রতিটি মণ্ডপ ৫০০ কেজি করে চাল পাবে। সম্প্রতি দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর থেকে চালের বরাদ্দপত্র জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে।
বরাদ্দপত্রে বলা হয়েছে, শারদীয় দুর্গাপূজা উৎসব আনন্দঘন পরিবেশে উদযাপনের লক্ষ্যে দেশের ৬৪টি জেলার ৩০ হাজার ১৯৩টি পূজামণ্ডপে আসা ভক্তদের খাবার বাবদ বিতরণের জন্য ১৫ হাজার ৫৯৬ টন চাল বরাদ্দ দেয়া হলো।

জেলা প্রশাসক তার জেলার অধীন পূজামণ্ডপের সংখ্যা, আকার, ব্যাপকতা, আর্থিক সামর্থ্য/স্বচ্ছলতা/দরিদ্রতা এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয়াবলী বিবেচনা করে উপজেলাওয়ারি জিআর চাল দেবেন।

মণ্ডপ সংখ্যা কম হলে অতিরিক্ত চাল মজুদ রেখে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরকে অবহিত করতে হবে।



লাইক করুন