মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম :
গণসংযোগে ব‍্যস্ত শেরপুর-২ আসনে জামায়াতের এমপি প্রার্থী গোলাম কিবরিয়া চরফ্যাশনে রাতের আঁধারে উধাও সরকারি খাদ্য গুদামের ভবন পটুয়াখালী কালেক্টরেট স্কুলের নবম শ্রেণির ফলাফল নিয়ে মানব বন্ধনের জেরে ছাত্র নিখোঁজের অভিযোগ চুয়াডাঙ্গায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত কর্মজীবী নারী পতিতা’ বলেছেন জামাত প্রধান। তাই নারী হেনস্তা? হিন্দু বলে নির্যাতন? কুড়িগ্রাম DC ডিসি অন্নপূর্ণা দেবনাথ কোণঠাসার কারণ কি? তিনি হিন্দু? না তিনি নারী? জেলা প্রশাসক অন্নপূর্ণাকে অভিবাদন যে তিনি অনড়। গাইবান্ধায় আলু চাষীদের নিয়ে গুণগত মান শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ঠেলার নাম বাবাজি, আস্তে আস্তে বলা শুরু করেছেন— আমরাও ‘হ্যাঁ’: জামায়াত আমির পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত  সাম্য ও মানবিক অঞ্চল গড়তে ধানের শীষে ভোট দিন: জয়ন্ত কুন্ডু    র‍্যাবের নাম বদলে গেল।

পটুয়াখালী কালেক্টরেট স্কুলের নবম শ্রেণির ফলাফল নিয়ে মানব বন্ধনের জেরে ছাত্র নিখোঁজের অভিযোগ

অপূর্ব সরকার,পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির বার্ষিক পরীক্ষায় ফলাফল বিপর্যয় নিয়ে মানব বন্ধনের জেরে সৃসানজিত কর্মকার নামের এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার বিকেলে নিখোঁজ শিক্ষার্থীর মা কাকন কর্মকার পটুয়াখালী সদর থানায় এ বিষয়ে অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, নিখোঁজ শিক্ষার্থী সৃসানজিত কর্মকার পটুয়াখালী কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের নবম-দশম শ্রেণির ছাত্র। তিনি ২০২৫ সালে নবম শ্রেণির বার্ষিক পরীক্ষায় অকৃতকার্য হন। চলতি বছরের ১ জানুয়ারি পরীক্ষার ফল প্রকাশ করা হলে দেখা যায়, নবম শ্রেণির ১৩০ জন পরীক্ষার্থীর মধ্যে মাত্র ১৪ জন সব বিষয়ে উত্তীর্ণ হয়েছেন।

অভিভাবকদের অভিযোগ, শিক্ষার্থীদের এসএসসি মানের প্রশ্নে পরীক্ষা নেওয়া হয়েছে, যা নবম শ্রেণির নির্ধারিত সিলেবাসের বাইরে। বিষয়টি নিয়ে এক মাস ধরে অভিভাবকরা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করলে তাদের সঙ্গে অশালীন আচরণ করা হয় এবং শিক্ষার্থীদের ভয়ভীতি ও মানসিক চাপ দেওয়া হয় বলে অভিযোগ করা হয়।

পরবর্তীতে অকৃতকার্য শিক্ষার্থীদের অভিভাবকরা জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারের দপ্তরে স্মারকলিপি দেন। দাবি আদায়ে সাড়া না পেয়ে গত ২ ফেব্রুয়ারি পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অভিভাবকদের নেতৃত্বে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

জিডিতে আরও উল্লেখ করা হয়, মানববন্ধন চলাকালে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সারমিন আক্তার কয়েকজন শিক্ষার্থীকে তার প্রশাসনিক দপ্তরে ডেকে নিয়ে ভয়ভীতি দেখান এবং বিষয়টি নিয়ে আন্দোলন অব্যাহত রাখলে ভবিষ্যতে দেশের কোনো বিদ্যালয়ে ভর্তি হতে পারবে না—এমন হুমকি দেন। এমনকি গুম ও খুনের ভয় দেখানোর অভিযোগও আনা হয়েছে।

নিখোঁজ শিক্ষার্থীর মা কাকন কর্মকার জানান, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে তিনি ছেলের কক্ষে গিয়ে তাকে দেখতে পাননি। তার আশঙ্কা, বিদ্যালয় কর্তৃপক্ষের ভয়ভীতি প্রদর্শনের কারণে অথবা আন্দোলন থেকে অভিভাবকদের সরে যেতে চাপ দেওয়ার উদ্দেশ্যে তার সন্তানসহ অন্যান্য শিক্ষার্থীদের কেউ আটকে রাখতে পারে বা গুম করে থাকতে পারে।

এমতাবস্থায়, সন্তানের সন্ধান দ্রুত উদ্ধারের দাবি জানিয়ে পটুয়াখালী সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

এ বিষয়ে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, একটি অভিযোগ পেয়েছি। শিক্ষার্থীকে উদ্ধারের জন্য কাজ করছে পুলিশ।



লাইক করুন