মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
এনায়েতপুরে আইসিএল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফ্যামিলি কার্ডের নামে অর্থ আদায়, ফতুল্লায় প্রতারণার অভিযোগ চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণ : মূলহোতা যুবলীগ নেতা দুলাল গ্রেপ্তার সফল অস্ত্রোপচারের পর নিবিড় পর্যবেক্ষণে তানিয়া বৃষ্টি ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লট নেবেন না জামায়াত এমপিরা: শিশির মনির শপথ অনুষ্ঠানে মোদি, লি ও শেহবাজসহ ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ জাতীয় স্বার্থে নির্বাচিত সরকারকে পূর্ণ সহযোগিতা করব: জামায়াত আমির জামায়াতের নির্বাচনি সভায় বক্তব্য, চাকুরি গেল ইমামের রাউজান দক্ষিণ দেওয়ানপুরে শ্রী শ্রী সর্বমঙ্গলা ভাগ্যলক্ষী দুর্গা মন্দিরে অষ্টপ্রহর মহোৎসব সম্পন্ন নির্বাচনের পর পীরগঞ্জে প্রকাশ্যে ফিরল আওয়ামী লীগ!

ফ্যামিলি কার্ডের নামে অর্থ আদায়, ফতুল্লায় প্রতারণার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা এলাকায় ‘ফ্যামিলি কার্ড’ ছাপিয়ে নারীদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তি রাসেল ওরফে জিলানী। সোমবার কাশিপুর ইউনিয়নের নরসিংপুর এলাকায় এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। কার্ড কেনার পর প্রতিশ্রুত পণ্য না পেয়ে ভুক্তভোগীরা বিক্ষোভ করেন এবং অভিযুক্তের বাড়ি ঘেরাও করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাসেল ওরফে জিলানী মহানগর পর্যায়ের এক নেতার ঘনিষ্ঠ পরিচয়ে রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত। নির্বাচনের পরদিন তিনি ও তার স্ত্রী হাসিনা ‘জিসান ট্রেডার্স’ নাম ব্যবহার করে গ্রামাঞ্চলের নারীদের কাছে টাকার বিনিময়ে ফ্যামিলি কার্ড বিক্রি শুরু করেন। পবিত্র রমজানকে সামনে রেখে প্রায় ৩০০ পরিবারের কাছে ৫০ টাকা করে কার্ড বিতরণ করা হয়। কার্ড প্রদর্শনের মাধ্যমে প্রতি মাসে ১ হাজার ২৮৫ টাকায় ১ হাজার ৭২৫ টাকার পণ্য পাওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। নির্ধারিত দিনে প্রথম কিস্তির পণ্য দেওয়ার কথা থাকলেও দীর্ঘ সময় অপেক্ষার পরও কোনো পণ্য সরবরাহ করা হয়নি। পরে বিষয়টি প্রতারণা হিসেবে সন্দেহ হলে ভুক্তভোগীরা একত্রিত হয়ে প্রতিবাদ জানান।

অভিযোগে আরও জানা যায়, রাসেল ওরফে জিলানী ও তার স্ত্রী নার্গিস কাশিপুরের নরসিংপুর, বকুলতলা, চর কাশিপুর ও মধ্য নরসিংপুরসহ বিভিন্ন এলাকায় ৫০ টাকা করে নিয়ে তিন শতাধিক কার্ড বিতরণ করেন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, কার্ড গ্রহণকারীদের অধিকাংশই নারী ও স্বল্পশিক্ষিত।

ফতুল্লা থানা শাখার নেতারা জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল–এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান–এর নির্বাচনী ইশতেহারে ফ্যামিলি কার্ডের বিষয়টি উল্লেখ থাকলেও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়নি। এ সুযোগে একটি চক্র ব্যক্তি উদ্যোগে কার্ড ছাপিয়ে অর্থ আদায়ের চেষ্টা করছে বলে তারা মনে করেন।

নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন আহমেদ বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান।



লাইক করুন