রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
তাড়াশে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার বীজ-সার বিতরণ বেলকুচিতে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান এমপি আলীমের বেলকুচিতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় গাছের চারা, সার ও বোরো ধানের বীজ বিতরণ সিরাজগঞ্জে ২ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ ও সার বিতরণ তাড়াশে কলেজ অধ্যক্ষকে দায়িত্ব পালনে বাধা হয়রানির অভিযোগ চৌহালীতে যমুনার ভাঙন আতঙ্ক: হুমকিতে দেড় ডজন শিক্ষা প্রতিষ্ঠান, স্থায়ী তীররক্ষা প্রকল্পের দাবি সলঙ্গা ইউসিবি ব্যাংক উপশাখায় ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তাড়াশে দরিদ্র উপকারভোগীদের মাঝে গরু বিতরণ রায়গঞ্জে ১৭ বছর ধরে জমি জিম্মির অভিযোগ আদালতের রায়ে প্রকৃত মালিকের পক্ষে সিদ্ধান্ত সিরাজগঞ্জে মাদকবিরোধী সেমিনার, কুইজ, আবৃত্তি, বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত

সফল অস্ত্রোপচারের পর নিবিড় পর্যবেক্ষণে তানিয়া বৃষ্টি

বিনোদন ডেস্ক: ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টির ব্রেন টিউমার অপারেশন সফল হয়েছে। প্রায় চার ঘণ্টাব্যাপী জটিল অস্ত্রোপচার শেষে বর্তমানে তাকে ২৪ ঘণ্টার জন্য চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে নির্মাতা সকাল আহমেদ জানান, “আল্লাহর রহমতে সার্জারি সফল হয়েছে। তবে পোস্ট-অপারেটিভ জটিলতা এড়াতে আগামী ২৪ ঘণ্টা তাকে অবজারভেশনে রাখা হবে। এখনই পুরোপুরি শঙ্কামুক্ত বলা যাচ্ছে না।” চিকিৎসকরা তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন এবং হাসপাতালে ভিড় না করার অনুরোধ জানিয়েছেন।

ব্রেন টিউমারের অস্ত্রোপচারের জন্য গত ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন তানিয়া। ভালোবাসা দিবসে হাসপাতালের বিছানায় ফুল হাতে মুখ ও মাথা ঢাকা একটি ছবি দিয়ে নিজেই অসুস্থতার কথা জানিয়েছিলেন। ১৫ ফেব্রুয়ারি তার অস্ত্রোপচার সম্পন্ন হয়।

২০১৫ সালে ‘ঘাসফুল’ দিয়ে বড় পর্দায় অভিষেক হওয়া তানিয়া বৃষ্টি ছোট পর্দায় নিয়মিত মুখ। ২০১৯ সালে ‘গোয়েন্দাগিরি’র পর দীর্ঘ বিরতি দিয়ে রায়হান খানের ‘ট্রাইব্যুনাল’ সিনেমা দিয়ে আবারও বড় পর্দায় ফেরার কথা ছিল তার। ভক্ত ও সহকর্মীরা এখন তার দ্রুত সুস্থতার প্রহর গুনছেন।



লাইক করুন