মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম :
সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি হলেন নাবিল মোস্তাফিজুর রহমান রায়গঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটি গঠন, সভাপতি আব্বাসী সম্পাদক মুক্তাদীর জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করে বিএনপি সরকারের যাত্রা শুরু: সারজিস তারেক রহমানের নেতৃত্বে শপথ নিলেন বিএনপি দলীয় এমপিরা শপথে উপস্থিত থাকবেন উপদেষ্টারা, ফিরবেন পতাকাবিহীন গাড়িতে ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে আ.লীগ নেতার ওপর যুবদল কর্মীর হামলা এনায়েতপুরে আইসিএল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফ্যামিলি কার্ডের নামে অর্থ আদায়, ফতুল্লায় প্রতারণার অভিযোগ চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণ : মূলহোতা যুবলীগ নেতা দুলাল গ্রেপ্তার সফল অস্ত্রোপচারের পর নিবিড় পর্যবেক্ষণে তানিয়া বৃষ্টি

রায়গঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটি গঠন, সভাপতি আব্বাসী সম্পাদক মুক্তাদীর

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী রায়গঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

নবগঠিত কমিটিতে দৈনিক মানবজমিনের প্রতিনিধি আলী হায়দার আব্বাসী সভাপতি এবং প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি গোলাম মুক্তাদীর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন

রোববার বিকেলে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে ১১ সদস্যবিশিষ্ট এ কমিটির অনুমোদন দেওয়া হয়। সভায় সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক আতিক মাহমুদ আকাশের সভাপতিত্বে ও সদস্য সচিব আলী হায়দার আব্বাসীর সঞ্চালনায় আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে নতুন নেতৃত্ব চূড়ান্ত করা হয়।

নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে আতিক মাহমুদ আকাশ, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল হক নয়ন, সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন তালুকদার আরাফাত, দপ্তর সম্পাদক শিহাবুল আলম সায়েম এবং অর্থ সম্পাদক আব্দুল লতিফ দায়িত্ব পেয়েছেন। এছাড়া প্রচার ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত হয়েছেন সাইদুল ইসলাম আবির।

কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন কেএম রফিকুল ইসলাম, এইচএম মোনায়েম খান ও এম আবু হাসেম মনি।

সভায় বক্তারা আশা প্রকাশ করেন, নতুন কমিটি সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, পারস্পরিক ঐক্য সুদৃঢ়করণ এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে।



লাইক করুন