সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম :
নিজেকে শক্ত করুন প্রটোকল ছাড়াই এমপির ঝটিকা অভিযান: আলমডাঙ্গায় সাব-রেজিস্ট্রি ও দপ্তরগুলোতে দুর্নীতির বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি জনবান্ধব পুলিশিং ও অপরাধমুক্ত চুয়াডাঙ্গা গড়ার প্রত্যয়: সদর থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার আলমডাঙ্গায় নবনির্বাচিত এমপি’র সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মতবিনিময় সভা আলমডাঙ্গায় যথাযথ মর্যাদায় আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে ৩দিন ব্যাপী বই মেলার সমাপনি নুসরাত রুবাইয়া জেসিআই ঢাকা ইয়ং-এর লোকাল প্রেসিডেন্ট নির্বাচিত গ্লোবাল এভিয়েশন এন্ড ট্যুরিজম জার্নালিস্ট এসোসিয়েশন বরগুনা জেলা শাখা গঠিত অন্তর্বর্তী সরকারের আমলে কেন রাষ্ট্রপতিকে রক্ষায় অনড় ছিল বিএনপি বাংলাদেশে পুলিশের কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের প্রতিশ্রুতি স্বরাষ্ট্রমন্ত্রীর আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আলমডাঙ্গায় নবনির্বাচিত এমপি’র সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মতবিনিময় সভা

খন্দকার শাহ আলম মন্টু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, আলমডাঙ্গা উপজেলা’র পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাড. মাসুদ পারভেজ রাসেল (এমপি) এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার সকাল ১১টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর পৌর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় আলমডাঙ্গা উপজেলার বর্তমান পরিস্থিতি, উন্নয়ন কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বক্তারা উপজেলার শিক্ষাব্যবস্থার মানোন্নয়ন, যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টি, অবকাঠামোগত উন্নয়ন এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাড. মাসুদ পারভেজ রাসেল উন্নয়নমূলক কর্মকাণ্ডে সকলের সহযোগিতা কামনা করেন এবং উপজেলার সার্বিক উন্নয়নে আন্তরিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, আলমডাঙ্গা উপজেলার আহ্বায়ক জনাব আরাফাত রহমান, সদস্য সচিব আতিকুজ্জামান মিরাজ, মুখ্য সংগঠক পারভেজ আলি, যুগ্ম সদস্য সচিব জাহিদুজ্জামান জিসান, সহকারী মুখপাত্র সাদিয়া আক্তার, শান্তা রহমান, মুখ্য সংগঠক মামুনুর রাশীদ মুন্না,মাহমুদুল হাসন সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।



লাইক করুন