শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তাড়াশে নববুধসহ দু নারীর মৃত্যু অযত্ন-অবহেলায় ঝোপজঙ্গলে ঢেকেছে বেলকুচি টেলিফোন অফিস, পরিত্যক্ত ভবনে মাদকসেবনের অভিযোগ তাড়াশে এক ব্যক্তির বাধায় এডিপির অর্থায়নে গ্রামবাসীর একমাত্র চলাচলের রাস্তার কাজ বন্ধ চলাচলের রাস্তায় ঈদগাহ মাঠের প্রাচীর তাড়াশে অবরুদ্ধ ৪০টি পরিবার তাড়াশে গ্রাম্য বিরোধে একমাত্র রাস্তায় বেড়া দিয়ে অবরুদ্ধ দুটি পরিবার এনায়েতপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা হাসমত উল্লাহর বিরুদ্ধে সংবাদ সম্মেলন এনায়েতপুরে নারী হেল্প ডেক্স সেবা সম্পর্কে অবগত করন ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত ‎ সলঙ্গায় চাঁদাবাজির অভিযোগ তুলে ধরায় অপহরণের চেষ্টা, ১৯ জনের বিরুদ্ধে মামলা বেলকুচিতে প্রভাব দেখিয়ে রাস্তা নির্মাণের চেষ্টা, আতঙ্কে বৃদ্ধ পরিবার  দীর্ঘদিনের অবহেলার অবসান, পাকা সড়কে স্বস্তি ফিরেছে এলাকাবাসীর

তিতাসে মোটরসাইকেল -কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত-১

নিজস্ব প্রতিনিধি:

কুমিল্লার তিতাসে মোটরসাইকেল ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

২৫শে অক্টোবর শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার উত্তর আকালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবুল কালাম আজাদ কুমিল্লার দেবিদ্বার উপজেলার গুনাইঘর (দক্ষিণ) ইউনিয়নের ভল্লবপুর গ্রামের আবুল বাশারের ছেলে। তিনি মেঘনা উপজেলায় সমাজ সেবা অফিসের অফিস সহাকারী হিসাবে কর্মরত ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত আবুল কালাম আজাদ শুক্রবার তার কর্মস্থল মেঘনা উপজেলা থেকে গৌরীপুর-হোমনা সড়ক দিয়ে নিজের মোটরসাইকেল যোগে গ্রামের বাড়ি দেবিদ্বার যাচ্ছিল।

তার মোটরসাইকেলটি তিতাস উপজেলা উত্তর আকালিয়া এলাকায় পৌঁছলে দাউদকান্দি থেকে হোমনাগামী কাভার্ডভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আবুল কালাম মোটরসাইকেল থেকে ছিটকে কাভার্ডভ্যানের চাকার নিচে পড়ে পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

দুর্ঘটনার খবর পেয়ে তিতাস থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) লিটন চাকমা ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতাল করে থানায় নিয়ে আসেন।

তিনি বলেন, দুর্ঘটনায় নিহত আবুল কালাম আজাদের লাশ থানায় নিয়ে আসা হয়েছে। তার স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে। ঘাতক কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে।



লাইক করুন