কলমে-হাসিনা হারভীয়া:
এক সমুদ্রের কষ্ট বুকে গোপনে লুকিয়ে রাখুন
খুব বেশি কষ্ট লাগছে,নিজেকে শক্ত করুন,
আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস নিয়ে মনকে
শান্ত করে একটু মন খুলে কেঁদে নিন।
সামনের দিনগুলোও আরো অন্ধকারে ঘুনিয়ে
আসতে পারে,মনের মধ্যে তীব্র ব্যথা লুকিয়ে
রাখুন, মনে রাখবেন মায়া জিনিস টা বড়ই অদ্ভুত
মনের ভিতর টা সমুদ্রের ঢেউয়ের মতো।
অন্তরের ভিতর টা ভিষণ ভাবে নাড়া দেয় তাই
নিজেকে শক্ত করুন,জীবন তো এমন-ই অনেক
কিছু মানুষের জীবন থেকে হারিয়ে যাবে,
তাই নিজেকে শূন্য মনে না করে,শক্ত করুন।