বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝিনাইদহে ৪৮ তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে নবযোগদানকৃত ডাক্তারদের ওরিয়েন্টেশন  মার্কিন হামলার আশঙ্কার মাঝেই যুদ্ধের মহড়ায় ইরানের বিপ্লবী গার্ড সিন্ডিকেট ভেঙে উন্মুক্ত ইজারা: এমপি মাসুদ পারভেজ রাসেলের উদ্যোগে আলমডাঙ্গা পৌরসভায় রেকর্ড ৭ কোটি ২৮ লাখ টাকার ডাক মির্জাগঞ্জে যুবদল নেতাকে চেইন দিয়ে পিটিয়ে জখমঃ মামলা নিতে পুলিশের গড়িমসির অভিযোগ সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষার্থীকে মারধর, ৪ পুলিশ সদস্য ক্লোজড ঝালকাঠিতে ইয়াবা কারবারি যুবলীগের সদস্যের কামড়ে এসআই আহত,আটক ১ নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের জামিন, আইনজীবীদের বিক্ষোভ বরিশালে বিচারকের অপসারণ দাবি পরিপূর্ণ বিশ্বাস অস্ট্রেলিয়া সিডনি অপেরা হাউজে ফেরদৌস আরার একক সংগীতানুষ্ঠান বড়াইগ্রামে রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন 

আবারও বিধ্বস্ত ভারতের যুদ্ধবিমান তেজাস

নিজস্ব প্রতিবেদক: ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি তেজাস যুদ্ধবিমান আবারও দুর্ঘটনার শিকার হয়েছে। বিমানঘাঁটিতে অবতরণের সময় ফাইটার জেটটি বিধ্বস্ত হয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

রোববার (২২ ফেব্রুয়ারি) প্রকাশিত ভারতীয় বিমানবাহিনীর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিমানবাহিনীর ভাষ্য অনুযায়ী, গত ৭ ফেব্রুয়ারি প্রশিক্ষণ উড্ডয়ন শেষে অবতরণের সময় যুদ্ধবিমানটি যান্ত্রিক ত্রুটির মুখে পড়ে দুর্ঘটনার শিকার হয়। এতে বিমানটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হলেও পাইলট গুরুতর আঘাত ছাড়াই প্রাণে রক্ষা পান।

এটি তেজাস বহরের তৃতীয় বড় দুর্ঘটনা হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রথম দুর্ঘটনাটি ঘটে ২০২৪ সালের মার্চ মাসে। সে সময় রাজস্থানের জয়সালমিরের কাছে প্রদর্শনী শেষে ফেরার পথে একটি তেজাস যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। অবতরণের চূড়ান্ত পর্যায়ে নিয়ন্ত্রণ হারালে পাইলট নিরাপদে বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হন।

দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে ২০২৫ সালের নভেম্বরে দুবাই এয়ার শো চলাকালে। প্রদর্শনী উড্ডয়নের সময় একটি তেজাস যুদ্ধবিমান বিধ্বস্ত হলে ওই ঘটনায় পাইলট নিহত হন। ঘটনাটির তদন্ত এখনো চলমান।



লাইক করুন